Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হামাস প্রধানকে খতম করতে ২ মাস ধরে চলেছিল প্ল্যানিং, গেস্ট হাউজে আগে থেকেই রাখা ছিল বোমা!

ঘটনার দিন গভীর রাতে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

হামাস প্রধানকে খতম করতে ২ মাস ধরে চলেছিল প্ল্যানিং, গেস্ট হাউজে আগে থেকেই রাখা ছিল বোমা!

ইসমাইল হানিয়ে

শেষ আপডেট: 2 August 2024 13:36

দ্য ওয়াল ব্যুরো: তিনি তেহরানে ছিলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই মৃত্যু হয় হামাস গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়ের। এই হত্যার দায় ইজরায়েল স্বীকার না করলেও হামাস তাদেরকেই দোষারোপ করেছে। এখন একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, হানিয়েকে খুন করার জন্য কমপক্ষে ২ মাস ধরে পরিকল্পনা করেছিল মোসাদ। 

ইরানের রাজধানী তেহরানে হানিয়ের গেস্ট হাউজে একটি 'গুপ্ত' হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে। তাতেই হানিয়ে এবং তাঁর দেহরক্ষীর মৃত্যু হয়। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অন্তত ২ মাস আগে ওই গেস্ট হাউজে 'দূর নিয়ন্ত্রক' বোমা বসিয়েছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। ঘটনার দিন গভীর রাতে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। 

হানিয়েকে খুন করার জন্য যে কতটা নিখুঁত পরিকল্পনা করেছিল মোসাদ তা ইরান সেনার এক কর্তার কথায় স্পষ্ট। তিনি জানিয়েছেন, হানিয়ে যে ঘরে ছিলেন সেই ঘরের একটি দেওয়াল এই বিস্ফোরণে ভেঙে পড়েছে। তবে গেস্ট হাউজের বাকি কোনও অংশে কোনও ক্ষতি হয়নি। এর থেকে বোঝা যায়, বাইরে থেকে কোনও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়নি সেখানে। শুধুমাত্র হানিয়েকেই মারার ছক করে এই বোমা রাখা হয়েছিল। এই হামলার পর ইতিমধ্যে ইজরায়েলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ইরান। 

৭ অক্টোবরের হামলার পর ইজরায়েল দাবি করেছিল যে, তারা হামাস প্রধান হানিয়েকে হত্যা করেই ছাড়বে। কিন্তু এখনও পর্যন্ত ইজরায়েলি সেনা এই হামলার দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, ২০১৭ সালে হামাস গোষ্ঠীর প্রধান হিসেবে নিযুক্ত হন হানিয়ে। তার বহু বছর আগে ১৯৮৯ সালে হানিয়েকে তিন বছর বন্দী করে রেখেছিল ইজরায়েল। পরবর্তী সময়ে তাকে ইজরায়েল এবং লেবাননের মাঝে এক 'নো-ম্যানস-ল্যান্ড' এলাকায় নির্বাসিত করা হয়। নির্বাসন কাটিয়ে আসার পর ১৯৯৭ সালে হামাস গোষ্ঠীর সদস্য হন হানিয়ে।


```