Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সীমিত সময়ের জন্য খুলছে গাজা-মিশরের রাফা সীমান্ত, হাজার হাজার পরিবার দাঁড়িয়ে অপেক্ষায়

সীমিত সময়ের জন্য খুলছে গাজা-মিশরের রাফা সীমান্ত, হাজার হাজার পরিবার দাঁড়িয়ে অপেক্ষায়

শেষ আপডেট: 16 October 2023 17:18

দ্য ওয়াল ব্যুরো: গাজা শরণার্থীদের ঢুকতে দেওয়া হবে না, আগেই জানিয়েছিল মিশর। ইজরায়েল গাজায় বোমাবর্ষণ শুরু করার পরেই পত্রপাঠ সীমান্তে তালা লাগিয়েছিল মিশর সরকার। কিন্তু আজ সোমবার সরকারি তরফে ঘোষণা করা হয়েছে যে কিছুক্ষণের জন্য গাজা-মিশরের সীমান্তে রাফা ক্রসিং খোলা হবে। পর্যটকরা সেখান দিয়ে মিশরে আসতে পারেন।

মানবিক কারণে মিশরকে সীমান্ত খোলার কথা বলেছিল বাইডেন প্রশাসন। হাজার হাজার ভিনদেশি পর্যটক যুদ্ধের বলি হচ্ছে। তাই রাফা ক্রসিং দিয়ে পর্যটকদের মিশরে গিয়ে আশ্রয় নেওয়া সহজ। অন্যদিকে জর্ডন ও তুরস্কের পাঠানো ত্রাণ ও অন্যান্য সামগ্রী নিয়ে সারি সারি ট্রাক অপেক্ষা করছে সীমান্তে। তাই কিছু সময়ের জন্য রাফা ক্রসিং খোলার সিদ্ধান্ত নিয়েছে মিশর প্রশাসন।

 এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে রাফা ক্রসিং সাময়িকভাবে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। তবে সোমবার এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ইজরায়েলের বেশ কয়েকজন মন্ত্রী। তবে সব আপত্তি সত্ত্বেও রাফা সীমান্ত সীমিত সময়ের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রাফা ক্রসিং খোলার খবর পেয়ে সীমান্তে জড়ো হয়েছেন হাজার হাজার প্য়ালেস্তিনীয়। বাচ্চাদের হাত ধরে ক্রসিংয়ের গেটে অধীর আগ্রহে অপেক্ষায় তাঁরা। কিছু মুহূর্তের জন্য সীমান্ত খুললেই যুদ্ধবিধ্বস্ত নারকীয় এলাকা ছেড়ে পালাতে পারবেন তাঁরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডন এবং তুরস্কের পাঠানো মানবিক সহায়তা নিয়ে রাফা ক্রসিংয়ে অপেক্ষা করছে শত শত ট্রাক। কিন্তু সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশের জন্য ট্রাকগুলোকে এখনও কোনও ছাড়পত্র দেয়া হয়নি। ফলে গাজায় ত্রাণ পাঠানোর বিষয়টাও অনিশ্চিত হয়ে পড়েছে।

গাজা স্ট্রিপ তিন দিক দিয়ে ঘেরা ভূখণ্ড। দুদিকে রয়েছে ইজরায়েল এবং এক দিকে রয়েছে মিশর। বাকি এক দিকে রয়েছে ভূমধ্যসাগর। ইজরায়েলের আক্রমণ থেকে বাঁচতে মিশর সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করছেন গাজাবাসীদের একাংশ। কিন্তু গাজাবাসীকে আশ্রয় দিতে রাজি নয় মিশর। এ নিয়ে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাট্টা আল সিসি বলেছেন, “গাজার এখন ভয়াবহ পরিস্থিতি। কিন্তু মিশর এর মধ্যে নেই। অন্য দেশের নাগরিকদের আমরা আশ্রয় দিতে পারব না। তাঁদের খরচ বহন করতে পারব না।”


```