Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিল গেটসকে মোদী দেখালেন, দর্জির ফেলে দেওয়া কাপড় ও প্ল্যাস্টিকের বোতলের জ্যাকেট পরেছি

আমি যে হাফ জ্যাকেটটা পরে রয়েছি, সেটাই তো দর্জির দোকানের ছেঁড়াফাটা কাপড় ও প্ল্যাস্টিক বোতলকে ব্যবহার করে তৈরি হয়েছে।

বিল গেটসকে মোদী দেখালেন, দর্জির ফেলে দেওয়া কাপড় ও প্ল্যাস্টিকের বোতলের জ্যাকেট পরেছি

বিল গেটস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 29 March 2024 15:41

দ্য ওয়াল ব্যুরো: দর্জির দোকানের ছেঁড়া কাপড়ের টুকরো এবং বর্জ্য প্ল্যাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য করে তৈরি হাফ জ্যাকেট পরে শুক্রবার মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেটসকে মোদী বলেন, পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদনে ভারত দ্রুত এগিয়ে চলেছে। দৃষ্টান্ত দিয়ে মোদী বলেন, এই তো দেখুন না, আমি যে হাফ জ্যাকেটটা পরে রয়েছি, সেটাই তো দর্জির দোকানের ছেঁড়াফাটা কাপড় ও প্ল্যাস্টিক বোতলকে ব্যবহার করে তৈরি হয়েছে।

 মোদী বলেন, প্রকৃতি থেকেই আমরা পুনর্ব্যবহার করার পরম্পরা অর্জন করেছি। এই জ্যাকেটটিও বর্জ্য সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। এটাই এর বিশেষত্ব। দর্জির দোকানের ফেলে দেওয়া কাপড় জোগাড় করে তৈরি। এর মধ্যে ৩০-৪০ শতাংশ বর্জ্য প্ল্যাস্টিক বোতল রয়েছে। এসব দিয়েই আমার জ্যাকেটটি তৈরি করা হয়েছে।

 পরিবেশ সচেতনতা নিয়ে বিল গেটসকে বলেন, তামিলনাড়ুতে আমি হাইড্রোজেন জ্বালানির নৌকা চালু করেছি। ইচ্ছা আছে, কাশী থেকে অযোধ্যা পর্যন্ত এ ধরনের জলযান চালু করব। এতে ক্লিন গঙ্গা আন্দোলন আরও জোরদার হবে এবং মানুষ আরও সজাগ হবেন।

 এটাই প্রথম নয়, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে তৈরি জ্যাকেট এর আগেও পরেছিলেন মোদী। গতবছর জি ৭ সম্মেলনে ব্যবহৃত জলের বোতলকে গলিয়ে তাতে রং মিশিয়ে সুতো তৈরি করে বানানো জ্যাকেট পরেছিলেন প্রধানমন্ত্রী। তারও আগে গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এ ধরনেরই জ্যাকেট পরে সংসদে ঢুকে পরিবেশ সচেতনতার বার্তা দিতে চেয়েছিলেন।

প্রধানমন্ত্রীর বাসভবনেই বিল গেটস এদিন বৈঠক করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। তাঁদের আলোচনায় উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ডিজিটাল ভারত, এমনকী জলবায়ু পরিবর্তনের মতো বিষয়। ভারত গত কয়েক বছরে ডিজিটালি যেভাবে উন্নতি করেছে তার সুখ্যাতি করেছেন গেটস। তাঁর কথায়, ভারত শুধু প্রযুক্তির ব্যবহারই শিখছে না, সেটা নিয়ে দারুণ কাজও করছে। বর্তমানে ভারতে ডিজিটাল সরকার চলছে। গেটসের বক্তব্য, নতুন নতুন প্রযুক্তিকে গ্রহণ করে ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে।

 দেশের ডিজিটাল প্রযুক্তি নিয়ে কথা বলতে গিয়ে মোদী বলেন, ইন্দোনেশিয়ায় জি ২০ শীর্ষ সম্মেলনের সময়ে বিশ্বের প্রতিনিধিরা আমাদের দেশের ডিজিটাল বিপ্লব সম্পর্কে কৌতূহল প্রকাশ করেছিলেন। আমি বলেছিলাম, আমরা প্রযুক্তিকে গণতান্ত্রিক করেছি। এখানে জনতার দ্বারা, জনতার জন্য প্রযুক্তি চলছে। কোনও মনোপোলি নেই।


```