
শেষ আপডেট: 14 February 2024 20:32
দ্য ওয়াল ব্যুরো: মহাধূমধামে মন্ত্রপাঠ। করলেন মঙ্গলারতিও। বুধবার সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ একর জমিতে সুবিশাল সেই মন্দির নির্মাণে খরচ পড়েছে প্রায় ৭০০ কোটি টাকা।
অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন যেমন মহা সমারোহ দেখা গিয়েছিল, আবু ধাবির মন্দির উদ্বোধনের দিনেও তেমনই উন্মাদনা ছিল। জাঁকজমকপূর্ণ উৎসব-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারত থেকে গিয়েছিলেন একঝাঁক তারকা। উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছে অভিনেতা অক্ষয় কুমরা, বিবেক ওবেরয়, সংগীতশিল্পী শংকর মহাদেবনকে।
#WATCH | Prime Minister Narendra Modi offers prayers at the Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir in Abu Dhabi. pic.twitter.com/dTG34mSNkD
— ANI (@ANI) February 14, 2024
আবু ধাবির আবু মুরেইখাহতে ২৭ একর জমির উপর তৈরি হয়েছে এই বিএপিএস মন্দির৷ যার পুরো নাম বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির৷ ২০১৯ সাল থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়৷ ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছিলেন মোদী। তার পরই সে দেশের সরকার ঘোষণা করে, তারা হিন্দু মন্দির গড়ার জন্য জমি দেবে। সংযুক্ত আরব আমিরশাহি সরকারই এই মন্দিরের জন্য জমি দান করেছে বলে খবর। দুবাইতে তিনটি হিন্দু মন্দির রয়েছে, তবে আবু ধাবির এই মন্দিরই সবচেয়ে বড় বলে জানা গেছে।
#WATCH | Prime Minister Narendra Modi offers prayers at the Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir, the first Hindu temple in Abu Dhabi. pic.twitter.com/6vi2CqTqK4
— ANI (@ANI) February 14, 2024
সংযুক্ত আরব আমিরশাহি সফর গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ ভারতের প্রধানমন্ত্রীকে সাদরে আপ্যায়ণ জানান স্বামী ব্রমহ্মভিহরিদাস। জমি পাওয়ার পরেই বিএপিএস মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। গত ডিসেম্বরে স্বামীনারায়ণ সংস্থার প্রতিনিধি স্বামী ঈশ্বরচরণদাস এবং স্বামী ব্রহ্মাভিহরিদাস দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মন্দির উদ্বোধনের জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। স্বামী ব্রহ্মাভিহরিদাস বলেছেন, “এই মন্দিরের সকলের জন্য তৈরি হয়েছে। ঈশ্বরের কৃপা সকলের উপর সমানভাবে রয়েছে। আবু ধাবির সম্রাটের মহানুভবতার জন্যই আজ এই মন্দিরের উদ্বোধন হয়েছে। এই দিনটি উদযাপন করার মতোই।”