
ফাইল ছবি
শেষ আপডেট: 25 December 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: কাজাখস্তানের আকতাউ শহরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সব যাত্রীরই মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক রাশিয়ান সংবাদসংস্থার খবর অনুযায়ী, বুধবার সকালেই এই দুর্ঘটনা ঘটেছে। মূলত খারাপ আবহাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমান বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। মাঝপথে কোনও এক কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার মুহূর্তের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিমানটি ক্রমশ নীচের দিকে নামতে শুরু করছিল এবং তাতে আগুন লেগে যায়।
Kazakh media reports that the plane flying from Baku to Grozny crashed at Aktau airport.
— Портал Blog-Club.org (@blogclub_org) December 25, 2024
Before that, the plane made several circles over the airport. pic.twitter.com/rbcxjejFxR
রাশিয়ার সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, কুয়াশার কারণে হয়তো পাইলট দিকভ্রষ্ট হয়েছিলেন। যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। তবে ভেঙে পড়ার আগে বিমানের পাইলট এমারজেন্সি ল্যান্ডিং-এর অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। কিন্তু তিনি কোনও উত্তর পাননি। এরপর মাঝ আকাশেই কয়েক রাউন্ড চক্কর কাটার পর ভেঙে পড়ে বিমানটি।
⚡️Six people survived the plane crash in Aktau, the Minister of Health of Kazakhstan said. https://t.co/cy4K3601Ly
— Sputnik (@SputnikInt) December 25, 2024
কাজাখস্তানের বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই বিমানটিতে ৬৭টি জন যাত্রী এবং ৫ জন ক্র সদস্য ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে ৫২ জন উদ্ধারকারী দলের সদস্য।
BREAKING: Passenger plane which crashed near Aktau Airport in Kazakhstan carried 67 passengers and 5 crew members.
— AZ Intel (@AZ_Intel_) December 25, 2024
There are reports of survivors. pic.twitter.com/vD8s8Dz8Oq