Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কাজাখস্তানের বিমান দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু! উদ্ধার দুই নাবালক সহ ২৫ জন

আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমান বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। মাঝপথে কোনও এক কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

কাজাখস্তানের বিমান দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু! উদ্ধার দুই নাবালক সহ ২৫ জন

দুর্ঘটনাগ্রস্ত বিমান - ফাইল ছবি

শেষ আপডেট: 25 December 2024 15:02

দ্য ওয়াল ব্যুরো: ৬৭টি জন যাত্রী এবং ৫ জন ক্র সদস্য নিয়ে কাজাখস্তানে ভেঙে পড়েছে একটি বিমান। প্রথমে সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে ১১ বছর এবং ১৬ বছরের দুই নাবালকও রয়েছে। এদিকে ৪২ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাজাখস্তান প্রশাসন। 

আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমান বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। মাঝপথে কোনও এক কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার মুহূর্তের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিমানটি ক্রমশ নীচের দিকে নামতে শুরু করছিল এবং তাতে আগুন লেগে যায়। 

রাশিয়ার সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, কুয়াশার কারণে হয়তো পাইলট দিকভ্রষ্ট হয়েছিলেন। যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। তবে ভেঙে পড়ার আগে বিমানের পাইলট এমারজেন্সি ল্যান্ডিং-এর অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। কিন্তু তিনি কোনও উত্তর পাননি। এরপর মাঝ আকাশেই কয়েক রাউন্ড চক্কর কাটার পর ভেঙে পড়ে বিমানটি।

আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বিমান দুর্ঘটনার একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে আঁতকে উঠছেন সকলে। বিমানটি মাটি ছোঁয়ার আগেই তাতে আগুন ধরে যায় এবং কার্যত বিস্ফোরণ ঘটে তাতে। 


```