Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন?

সৌদির রুক্ষ্ম মরুভূমিতে মরূদ্যান গড়ে তুলল অতিবৃষ্টি, ধরা পড়ল নাসার উপগ্রহ চিত্রেও

নেট দুনিয়া উত্তাল ছবি দেখে

সৌদির রুক্ষ্ম মরুভূমিতে মরূদ্যান গড়ে তুলল অতিবৃষ্টি, ধরা পড়ল নাসার উপগ্রহ চিত্রেও

সৌদি আরবের একাংশে অতি বৃষ্টির ফলে গজিয়ে উঠেছে সবুজ ঘাসের গালিচা

শেষ আপডেট: 11 April 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো: রুক্ষ্ম মরুভূমির বুকে গড়ে উঠল আস্ত মরূদ্যান। আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের কাজ নয়। এর পুরো কৃতিত্ব বৃষ্টির। ফেলুদার লালমোহনবাবুর উট এখানে আর কাঁটা বেছে খাচ্ছে না। নতুন গজিয়ে ওঠা কচিকচি ঘাস চিবিয়ে খেয়ে বেড়াচ্ছে মহানন্দে। কিছুদিন আগেও যে এলাকা ছিল ধুধু বালির প্রান্তর। আজ সেখানেই সবুজে সবুজে হরিৎক্ষেত্র উঁকি দিচ্ছে। যা দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূর থেকে আসা সৌদিরা।

মক্কা-মদিনার কাছে সৌদি আরবের একাংশে বিশাল মরুভূমি সম্প্রতি অতি বৃষ্টিতে সবুজ তৃণভূমিতে পরিণত হয়েছে। একদা পরিত্যক্ত বালির রাজ্যে যেখানে মাইলের পর মাইল জুড়ে তাকালেও একটি সবুজ ঘাস চোখে পড়ত না, সেখানে আজ সবুজ ঘাসের গালিচা পাতা রয়েছে। নাটকের মতো এই দৃশ্য পরিবর্তন ঘটেছে পশ্চিমাঞ্চলে। সম্প্রতি অতি বৃষ্টির ফলে জমির এই চরিত্র বদল ঘটেছে।

একটি ইনস্টাগ্রাম ছবি ও লেখায় জানা গিয়েছে, প্রচুর বৃষ্টিপাতের ফলে সৌদি আরবের মক্কা-মদিনার কাছে মরুভূমি সবুজে পরিণত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, উট ঘাস খেয়ে বেড়াচ্ছে। নাসার উপগ্রহ থেকেও এই সবুজ তৃণভূমির ছবি ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি দেখার পর থেকে নেট দুনিয়ায় উথালপাতাল চলছে।

নেট দুনিয়ার এক নাগরিক বাইবেল থেকে উদ্ধৃত করে মন্তব্য করেছেন, বাইবেলে এর ভবিষ্যদ্বাণী রয়েছে। আসলে ঈশ্বরই জানেন সৃষ্টির উৎস ও অন্ত কী, কোথায়? বৃষ্টি সবুজের জন্ম দিল মরুভূমে। জ্বলন্ত বালিতে জলাশয়ের জন্ম দিতে পারেন তিনি। আরেকজন লিখেছেন, কী অদ্ভুত সুন্দর দৃশ্য! পৃথিবী বদলে যাচ্ছে। যা দেখতে আমরা অভ্যস্ত নই, এখন তাও চোখের সামনে ভেসে উঠছে।


```