Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

প্যারিসে 'রক্তচোষা' আতঙ্ক! বিছানা হোক বা চেয়ার, বসলেই কুটকুট কামড়, অলিম্পিকের আগে কী বিপদ

প্যারিসে 'রক্তচোষা' আতঙ্ক! বিছানা হোক বা চেয়ার, বসলেই কুটকুট কামড়, অলিম্পিকের আগে কী বিপদ

শেষ আপডেট: 3 October 2023 18:06

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিকের বাকি আর মাত্র ১০ মাস। ২০২৪ সালের অগস্ট মাসেই ফ্রান্সের রাজধানীতে বসবে এই ক্রীড়া প্রতিযোগিতার আসর। কিন্তু তার আগেই ভয়ানক বিপত্তি। ফ্রান্সের রাজধানী শহরে হামলা চালিয়েছে লক্ষ লক্ষ ছারপোকা। ফ্যাশন নগরীর বাড়ি-ঘর, হোটেল, ভাড়ার অ্যাপার্টমেন্টের বিছানায় রীতিমতো ছেয়ে গেছে খুদে এই পোকা। শুধু ঘর নয়, সিনেমা-থিয়েটারে গিয়েও স্বস্তি পাচ্ছেন না সিনেপ্রেমীরা, সেখানেও পুঁচকে-পোকার কামড়ে রীতিমতো লাল হয়ে যাচ্ছে হাত পা, চুলকোতে ব্যস্ত থাকলে আর সিনেমা দেখবেন কী! 

সোশ্যাল মিডিয়ায় ছারপোকার উপদ্রব নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন প্যারিসের বাসিন্দারা। তাঁদের পোস্ট থেকে জানা যাচ্ছে, হাইস্পিড ট্রেন এবং প্যারিস মেট্রোতেও ছারপোকার কামড় থেকে রেহাই পাচ্ছেন না যাত্রীরা। তাঁদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের হাতলে চলে বেড়াচ্ছে রক্তচোষা এই পোকা। সেখানে নতুন কেউ বসতে এলেই আগে থেকে বসে থাকা যাত্রীরা সতর্ক করে দিচ্ছেন। 

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্রান্সের পরিবহণমন্ত্রী ক্লেমেন্ট বিউন পাবলিক ট্রান্সপোর্ট অপারেটরদের নিয়ে একটি মিটিং করে জনগণকে ছারপোকার অত্যাচার থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

৫-এর দশকের পর ফ্রান্সে সেভাবে ছারপোকার উৎপাত দেখা যায়নি। তবে জনঘনত্ব বাড়ার কারণে ফের এই উপদ্রব শুরু হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে অনুরোধ জানিয়েছে প্যারিস সিটি হল। পোকার উপদ্রব সামাল দিতে টাস্ক ফোর্স গঠন করারও দাবি তুলছে তারা। 

যদিও প্যারিসের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগোয়ারের দাবি, পোকার উপদ্রব নেহাতই তুচ্ছ ঘটনা, এর জন্য প্যারিস অলিম্পিকে কোনও প্রভাব পড়বে না। এর জন্য প্রশাসনকে সাহায্য করার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ছারপোকা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, তাই এ নিয়ে বেশি আশঙ্কিত হওয়ার কারণ নেই। 

তবে পরিবহণকর্মীরা জানিয়েছেন, ট্রেন মেট্রো বা বাসে ছারপোকার উপর আরও কড়া নজরদারি চালাবেন তাঁরা। পোকামাকড়ের উপদ্রব দমনের জন্য বিশেষজ্ঞ সংস্থাগুলি জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ছারপোকার উপদ্রব মাত্রাছাড়া হয়ে উঠেছে। পেস্ট কন্ট্রোল কর্মীদের রাতের ঘুম উড়ে গেছে রীতিমতো। তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনার ব্যাপারে তাঁরা আশাবাদী।


```