Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের অশান্ত পাকিস্তান! উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের, জখম আরও ২৫

আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় আলিজাই ও বাগান উপজাতির মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ।

ফের অশান্ত পাকিস্তান! উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের, জখম আরও ২৫

অশান্ত পাকিস্তান

শেষ আপডেট: 23 November 2024 23:20

দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে পাকিস্তানে। দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনতোয়া প্রদেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যাও। ইতিমধ্যে ২৫ জন গুরুতর আহত হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

কী কারণে অশান্তি?

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় আলিজাই ও বাগান উপজাতির মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ। গত বৃহস্পতিবার পারাচিনারের কাছে যাত্রীবাহী একটি গাড়িতে প্রাণঘাতী হামলার পর অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি।

পুলিশ সূত্রে খবর, উপজাতি গোষ্ঠীর উভয় পক্ষই একাধিক প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। পাশাপাশি হিংসার জেরে বালিশখেল, সাড্ডা, খার কাল্লাই, পিওয়ার এবং মকবালের মতো এলাকায় একাধিক বাড়িঘর ও দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার জেরে একাধিক গ্রামের বাসিন্দারা প্রাণভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, অশান্তির কারণে আফগানিস্তানের খোস্ত, পাকতিয়া, লোগার ও নানগারহার প্রদেশের একাধিক রাস্তা বন্ধ হয়ে পড়েছে। যার জেরে খাদ্য, জ্বালানি ও ওষুধপত্র-সহ প্রয়োজনীয় সরবরাহের ঘাটতি চরমে পৌঁছে গেছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসেই জমি বিবাদকে কেন্দ্র করে শিয়া ও সুন্নি উপজাতিদের মধ্যে হিংসা চরমে ওঠে। কুররাম জেলায় লাগাতার সংঘর্ষের জেরে ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২০ জন আহত হয়েছিলেন বলে খবর

পরিস্থিতি আয়ত্তে আনতে প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। সাম্প্রদায়িক অশান্তি রুখতে গেলেও কোনওভাবেই তা আয়ত্তে আনা যাচ্ছে না। না উল্টে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে খবর।


```