Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাক প্রতিরক্ষামন্ত্রীর মুখে পরমাণু হামলার হুমকি, আমরা মরলে পৃথিবীতে কেউ বাঁচবে না

উত্তেজনার পারদ চড়ার মধ্যে পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, যদি ভারত কোনওভাবে পাকিস্তানে হামলা চালানোর দুঃসাহস দেখায় এবং পাকিস্তানের অস্তিত্ব সংকট দেখা দেয়, তাহলে এই পৃথিবীতে আর কেউ বাঁচবে না। গাজায় ইজরায়েলি সামরিক হানার তুলনা টেনে আসিফ আরও বলেন, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর শরিক দেশগুলি একই মনোভাব দেখিয়েছে।

পাক প্রতিরক্ষামন্ত্রীর মুখে পরমাণু হামলার হুমকি, আমরা মরলে পৃথিবীতে কেউ বাঁচবে না

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ফাইল ছবি।

শেষ আপডেট: 6 May 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ফের একবার হুমকি দিলেন ভারতকে। তিনি বলেছেন, যদি পাকিস্তান আক্রমণের দুঃসাহস দেখায় ভারত, তাহলে কেউ বাঁচবে না। প্রত্যক্ষত পরমাণু হামলার হুমকি না দিলেও পরোক্ষে পাক মন্ত্রীর গলায় সেই হুঁশিয়ারিই ভেসে উঠেছে।

উত্তেজনার পারদ চড়ার মধ্যে পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, যদি ভারত কোনওভাবে পাকিস্তানে হামলা চালানোর দুঃসাহস দেখায় এবং পাকিস্তানের অস্তিত্ব সংকট দেখা দেয়, তাহলে এই পৃথিবীতে আর কেউ বাঁচবে না। গাজায় ইজরায়েলি সামরিক হানার তুলনা টেনে আসিফ আরও বলেন, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর শরিক দেশগুলি একই মনোভাব দেখিয়েছে।

এরপরেই আসিফের কড়া ইঙ্গিত, আমাদের উপর এরকম কিছু যদি ঘটে...যদি আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, তাহলে হয় আমরা বাঁচব, নয়তো কেউ বাঁচবে না। পাক (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif) বেলন, ভারত যে কোনও মুহূর্তে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক হামলা চালাতে পারে। সোমবারও আসিফ দাবি করেন যে ভারত হামলা করতে চলেছে পাকিস্তানে। আসিফ জানান, তিনি খবর পেয়েছেন এলওসি বরাবর যে কোনও পয়েন্টে হামলা চালাতে পারে ভারত।

এদিকে, পহলগামে জঙ্গি হানা পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে পরমাণু অস্ত্র-শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হওয়ায় উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। সোমবার দুপুরে (ভারতীয় সময় মঙ্গলবার ভোর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এ নিয়ে তুলোধনা করা হয়েছে পাকিস্তানকে। নিরাপত্তা পরিষদের মুখের সামনে বেশকিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয় ইসলামাবাদ প্রশাসনকে। যে প্রশ্নের বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি শাহবাজ শরিফ সরকার।

২২ এপ্রিল কাশ্মীরের বিশ্ববিখ্যাত পর্যটনকেন্দ্র পহলগামের রিসর্টে জঙ্গিরা ২৫ জন হিন্দু পর্যটক ও এক কাশ্মীরি ঘোড়াচালককে ঠান্ডা মাথায় খুন করে। সে ব্যাপারে দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা পাকিস্তানি দূতের কাছে জানতে চাওয়া হয় লস্করের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক কী?


```