Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'কাঁচি ভোঁতা', দাঁত দিয়ে ফিতে কাটলেন পাকিস্তানের  মন্ত্রী! ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: কাঁচিতে (scissors) হচ্ছে না বলে দাঁত (teeth)  দিয়ে ফিতে (ribbon) কেটে দোকানের উদ্বোধন করলেন পাকিস্তানের এক মন্ত্রী (pakistani minister), যা নিয়ে নেটদুনিয়া মাতোয়ারা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ট্যুইটারে হাসিঠাট্টা, ব্যঙ্গ-ব

'কাঁচি ভোঁতা', দাঁত দিয়ে ফিতে কাটলেন পাকিস্তানের  মন্ত্রী! ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 3 September 2021 15:33

দ্য ওয়াল ব্যুরো: কাঁচিতে (scissors) হচ্ছে না বলে দাঁত (teeth)  দিয়ে ফিতে (ribbon) কেটে দোকানের উদ্বোধন করলেন পাকিস্তানের এক মন্ত্রী (pakistani minister), যা নিয়ে নেটদুনিয়া মাতোয়ারা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ট্যুইটারে হাসিঠাট্টা, ব্যঙ্গ-বিদ্রূপের ঢল। আলোচনার কেন্দ্রে থাকা পাকিস্তানি মন্ত্রীর নাম ফয়াজ-উল-হাসান চোহান। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কারামন্ত্রী, সরকারের মুখপাত্রও তিনি। আরও পড়ুন--রাজ্যের দুই জেলাতে ঢুকে গেছে করোনার ডেল্টা প্লাস, পুজোর আগে চিন্তা বাড়ল   পাকিস্তানে মন্ত্রীদের ডেকে দোকানের শুভ উদ্বোধনের চল আছে। বৃহস্পতিবার চোহানকে তাঁর রাওয়ালপিন্ডি কেন্দ্রের একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানের উদ্বোধনে আমন্ত্রণ করা হয়। তাঁকে দিয়ে ফিতে কাটিয়ে দোকান খোলার প্ল্যান ছিল  দোকান মালিকের। কিন্তু চোহান কাঁচি দিয়ে অনেকবার চেষ্টা করা সত্ত্বেও ফিতে কাটতে না পেরে বিব্রত বোধ করেন। আশপাশের লোকজন মুখ টিপে হাসছিল। অস্বস্তির  মুখে তিনি একেবারে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেন ফিতে। তা দেখে হো হো করে হাসিতে ফেটে পড়েন সকলে।   পরে নিজেই দাঁতে ফিতে কাটার ভিডিও  সোস্য়াল মিডিয়ায় পোস্ট করেন চোহান। কাঁচি ভোঁতা, খারাপ ছিল, দাবি করে তিনি বলেন, বিড়ম্বনার হাত থেকে দোকান বাঁচাতে দোকান মালিক নতুন রেকর্ড করলেন!     ভিডিওটি হু হু করে ছড়িয়েছে। ৪০ হাজারের বেশি লোক সেটি দেখে ফেলেছেন। কেউ স্রেফ মজা পেয়েছেন, কেউ আবার মন্ত্রী, সরকারের সমালোচনা  করেছেন। কিছু নেটিজেন ভিডিওতে ছবি ওঠা লোকজনের মুখে কেন মাস্ক নেই, প্রশ্ন তুলে মন্ত্রী কোভিড ১৯ আচরণবিধি মানেননি বলে অভিযোগ জানিয়েছেন। ২০১৮ থেকে চোহান পঞ্জাব প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্য। অতীতে তথ্য  ও সংস্কৃতি মন্ত্রক সামলেছেন। ১৩ আগস্ট থেকে পঞ্জাব সরকারের মুখপাত্রের  দায়িত্বও পালন করছেন।        

```