Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বুধবারের মধ্যেই পাকিস্তান ছাড়ার নির্দেশ, আফগান মেয়েদের ভবিষ্যৎ কি আরও অন্ধকারে

পাকিস্তানে প্রায় ১৭ লক্ষ অভিবাসীর মধ্যে অধিকাংশই আফগান। আগামীকাল বুধবার, ১ নভেম্বরের মধ্যেই তাঁদের দেশ ছাড়তে হবে বলে জানিয়েছে সেদেশের সরকার। ইতিমধ্যেই পাকিস্তান ছেড়ে গিয়েছেন ৮৬ হাজার আফগান শরণার্থী।

বুধবারের মধ্যেই পাকিস্তান ছাড়ার নির্দেশ, আফগান মেয়েদের ভবিষ্যৎ কি আরও অন্ধকারে

শেষ আপডেট: 31 October 2023 18:20

দ্য ওয়াল ব্যুরো: অভিবাসীদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। প্রায় ১৭ লক্ষ অভিবাসীর মধ্যে অধিকাংশই আফগান। আগামীকাল বুধবার, ১ নভেম্বরের মধ্যেই তাঁদের দেশ ছাড়তে হবে বলে জানিয়েছে সেদেশের সরকার। ইতিমধ্যেই পাকিস্তান ছেড়ে গিয়েছেন ৮৬ হাজার আফগান শরণার্থী। গত ২৪ ঘণ্টায় ১৭৪টি ট্রাকে ১৪৯টি পরিবার ভারতের পড়শি দেশ খালি করেছে।

অভিবাসীদের দেশ ছাড়ার নির্দেশ লাগু হওয়ার পর থেকেই এর প্রভাব  সেদেশের স্কুলগুলিতে পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে আফগান পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির দরজা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আফগান ছাত্রীদের। বহু ছাত্রীরই পড়াশোনা চিরকালের জন্য শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ তালিবান সরকার ইতিমধ্যেই আফগানিস্তানে প্রাথমিক শিক্ষার পর সেদেশের মেয়েদের পড়াশোনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে দেশে ফিরে গেলেও তাদের আর পড়াশোনার সুযোগ হবে না বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২১ সালে তালিবান কাবুল দখল করার পর সেদেশ ছেড়ে বহু মানুষ পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। যাদের মধ্যে ছিল ১৬ বছর বয়সি নার্গিস রেজাই ও তার পরিবার। সেই কিশোরী জানিয়েছে, ”আমরা এখানে শিক্ষিত হয়ে একটা ভালো জীবন পেতে এসেছিলাম। সব আফগানরা একেবারেই দেশে ফিরতে চান না। বিশেষ করে মেয়েদের তো সেদেশে স্বাধীনতাই নেই।”তার কথা থেকেই পরিষ্কার যে আফগান মেয়েদের জীবনে নতুন করে অন্ধকার নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 

 চলতি মাসের প্রথম দিকে অবৈধভাবে থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পাকিস্তান। সমস্ত অবৈধ বিদেশি নাগরিক বিশেষ করে অবৈধভাবে থাকা আফগান নাগরিকদের ১ নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় পাকিস্তান সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ না ছাড়লে বলপূর্বক উচ্ছেদ করা হবে বলেও পাক স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ জারি করা হয়। আগামীকাল, বুধবার সেই সময়সীমাই শেষ হতে চলেছে।


```