Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

যুদ্ধের পথে পাকিস্তান! ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর বদলায় ‘অপারেশন বুনিয়ান মারসুস'

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান সেনাবাহিনীর তরফে হামলার নামকরণ করা হয়েছে  ‘অপারেশন বুনিয়ান মারসুস’!

যুদ্ধের পথে পাকিস্তান! ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর বদলায় ‘অপারেশন বুনিয়ান মারসুস'

অপারেশন বুনিয়ান মারসুস।

শেষ আপডেট: 10 May 2025 11:05

দ্য ওয়াল ব্যুরো: গত ২২ এপ্রিল কাশ্মীরে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছিল জঙ্গিরা। হামলার জবাব দিতে ১৫ দিনের মাথায় গত ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। অপারেশনের পোশাকি নাম দেওয়া হয়েছিল 'সিঁদুর' (Operation Sindoor)। পাকিস্তানের তরফে তখনই জানানো হয়েছিল, পাল্টা হামলা হবে।

হলও তাই। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান সেনাবাহিনীর তরফে হামলার নামকরণ করা হয়েছে  ‘অপারেশন বুনিয়ান মারসুস’ (military operation, bunyan marsoos)! পাক সেনা ও পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে বিদেশি সংবাদমাধ্যম আল জাজিরা।

বস্তুত, বৃহস্পতির পর শুক্রবার রাতভরও সীমান্তে এলোপাথাড়ি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan)। দেশের সীমান্তবর্তী ২৬টি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।  জম্মু, পুঞ্চ এবং রজৌরি সীমান্তে রাতভর চলে গুলি বর্ষণও। পাকিস্তানের ছোড়া বোমায় মৃত্যুি হয় রজৌরির এক সরকারি অফিসার-সহ তিনজনের। 

এরপরই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে পাকিস্তানের সরকারি সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, অপারেশন সিঁদুরের জবাব দিতেই এই মিলিটারি অভিযানের সিদ্ধান্ত।

প্রসঙ্গত, শুক্রবার পাকিস্তানের ড্রোন হামলা রুখে দেওয়ার পাশাপাশি রাওয়ালপিন্ডির নুর খান-সহ তিনটি বিমানঘাঁটিতে পাল্টা প্রত্যাঘাত আনে ভারত। এরপরই পাকিস্তানের তরফে এই অভিযানে নামা হয় বলে খবর।

‘অপারেশন বুনিয়ান মারসুস’-এর মাধ্যমে ইতিমধ্যে ভারতের একাধিক জায়গায় হামলা করেছে পাক সেনা। সরকারি উদ্ধৃতি উল্লেখ করে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন হামলার একটি তালিকাও প্রকাশ করেছে। রাজৌরিতে ভারতের সামরিক গোয়েন্দাদের প্রশিক্ষণকেন্দ্রে হামলা চালানোর কথা স্বীকার করে নেওয়ার পাশাপাশি দাবি করা হয়েছে, ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় বড়সড় সাইবার হানা চালানো হয়েছে। আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংস করা হয়েছে।

এ ব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রকের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।


```