Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'ড্রোন হামলা ইচ্ছে করে হতে দিয়েছি কারণ...', অবাক করা যুক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তান এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে লাগাতার ভুয়ো খবর ছড়িয়ে আসছে। ভারতের 'অপারেশন সিঁদুর' নিয়ে তাঁরা খবর ছড়িয়েছিল যে, ৫টি রাফালে যুদ্ধবিমান নাকি পাকিস্তান ধ্বংস করেছে।

'ড্রোন হামলা ইচ্ছে করে হতে দিয়েছি কারণ...', অবাক করা যুক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

খোয়াজা আসিফ

শেষ আপডেট: 9 May 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: ভারতের নানা জায়গায় ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান (Pakistan)। কিন্তু দেশের সেনা সেই চেষ্টা প্রতিহত করেছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের (Air Defence System) সামনে নাস্তানাবুদ হয়েছে পড়শি দেশ। ভারতীয় সেনা অবশ্য পাকিস্তানের আস্পর্ধার জবাব দিয়েছে। বৃহস্পতিবার সন্ধের পর থেকে সে দেশের একাধিক জায়গায় ড্রোন হামলা (Drone Attack) করেছে ভারত। পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif) অবশ্য বলেছেন, তাঁরা চাইলেই এই ড্রোন হামলা ঠেকাতে পারতেন। কিন্তু চেষ্টা করেননি! কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। 

পাকিস্তান এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে লাগাতার ভুয়ো খবর ছড়িয়ে আসছে। ভারতের 'অপারেশন সিঁদুর' নিয়ে তাঁরা খবর ছড়িয়েছিল যে, ৫টি রাফালে যুদ্ধবিমান নাকি পাকিস্তান ধ্বংস করেছে। পরে স্পষ্ট হয়, সেটি ভুয়ো খবর। খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমে এই দাবি করে তার প্রমাণ দিতে পারেননি। এখন ভারতের ড্রোন হামলা না আটকাতে পেরে আরও আজব যুক্তি দিলেন সেই হামলা না আটকানোর। কী বললেন তিনি? 

সংসদে বক্তব্য রাখার সময়ে আসিফ দাবি করেছেন, পাকিস্তান চাইলেই ভারতের ড্রোন হামলা ঠেকাতে পারত। কিন্তু তা করতে গেলে পাক সেনার নানা ক্যাম্পের হদিশ পেয়ে যেত ভারত। তাই প্রতিঘাত করা হয়নি! আসিফের কথায়, ''আমরা আমাদের লোকেশন জানাতে চাইনি ভারতকে। তাই ইচ্ছে করেই ড্রোন হামলা করতে দিয়েছি। তা প্রতিহত করার চেষ্টা করিনি।'' সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়েছে এবং তা কার্যত অবাক করেছে সকলকে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

এর আগে 'অপারেশন সিঁদুর' একাধিক অযৌক্তিক মন্তব্য করেছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। বিদেশি সংবাদমাধ্যমে কার্যত তাঁর মুখ চুন হয়। কারণ ভারতের বিরুদ্ধে যা বক্তব্য তাঁর ছিল তার প্রমাণ তিনি দিতে পারেননি। ভারত সরকারের পক্ষ থেকেও ইতিমধ্যে বিভিন্ন প্রকার বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করা হয়েছে যে, পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় নানা ভুল খবর ছড়াচ্ছে আম নাগরিককে বিভ্রান্ত করার জন্য এবং দেশের মধ্যে উত্তেজনা তৈরি করার জন্য। তাই কেউ যাতে প্ররোচনায় পা না দেন, সেই আর্জি জানানো হয়েছে।


```