Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অন্য 'বিদ্রোহ' পাকিস্তানে, সেনাবাহিনী থেকে হাজারেরও বেশি জওয়ানের পদত্যাগ! খবরে হইচই

পাকিস্তান এর দায় অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছে। এরই মধ্যে একটি খবরে সোশ্যাল মিডিয়ায় হইচই।

অন্য 'বিদ্রোহ' পাকিস্তানে, সেনাবাহিনী থেকে হাজারেরও বেশি জওয়ানের পদত্যাগ! খবরে হইচই

শাহবাজ শরিফ

শেষ আপডেট: 28 April 2025 10:43

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানা (Jammu Kashmir Pahalgam Terror Attack) হয়েছে। ২৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ী করা হচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীকেই। যদিও পাকিস্তান এর দায় অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছে। এরই মধ্যে একটি খবরে সোশ্যাল মিডিয়ায় হইচই। পাকিস্তানের সেনাবাহিনী (Pakistan Army) থেকে পদত্যাগ করেছেন ১ হাজারেরও বেশি জওয়ান! ভারতের সঙ্গে 'যুদ্ধং দেহি' মনোভাবের মধ্যেই অবস্থা আরও টালমাটাল পাকিস্তানের।

সূত্রের খবর, সম্প্রতি পাকিস্তান সেনার 'চিফ অফ আর্মি স্টাফ' জেনারেল আসিম মুনিরকে এই সংক্রান্ত চিঠি দিয়েছেন লেফট্যানেন্ট জেনারেল ওমের আহমেদ বোখারি। সেই চিঠিতেই তিনি উল্লেখ করেছেন, পাক সেনাবাহিনী থেকে ২৫০ জন অফিসার এবং প্রায় ১ হাজার ২০০ জন জওয়ান পদত্যাগ করেছেন। কারণ, আসিম মুনিরের ওপর তাঁদের আস্থা নেই! এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই সীমান্তে উত্তেজনা বাড়িয়ে রেখেছে পাকিস্তান। সোমবার নিয়ে টানা চারদিন সীমান্তের বিভিন্ন সেক্টরে তারা গুলিবর্ষণ করেছে। সোমবার ভোরে পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে। তবে তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাৎপর্যপূর্ণভাবে, পহেলগাম হামলার পর থেকেই সীমান্তে বেশি করে গুলি চালাতে শুরু করেছে পাক বাহিনী। কিন্তু পহেলগাম হামলার দায় নিতে রাজি নয় তারা।

পাক প্রধানমন্ত্রী এরই মধ্যে নিরপেক্ষ তদন্তের কথা বলেছিলেন। কিন্তু অন্যদিকে সে দেশের একাধিক নেতা ভারতকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করছেন। 'যুদ্ধং দেহি' মনোভাব দেখাচ্ছেন। তবে পাক সেনাবাহিনীর যে খবর সামনে এসেছে তাতে আদতে যুদ্ধ তো দূর, পাকিস্তান নিজের দেশের নাগরিকদের সুরক্ষা দিতে পারবে কিনা, তা নিয়েই বড় সন্দেহ প্রকাশ পেয়েছে।   

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় কাশ্মীরি যুবককে গুলি করে খুন করে সন্ত্রাসবাদীরা। প্রথম থেকেই এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করা হয়। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্করের ছায়া সংগঠন টিআরএফ এই হামলার দায়ও স্বীকার করেছিল। তবে পাকিস্তান দায় ঝেড়ে ফেলার কয়েক ঘণ্টা পরই ওই সংগঠনও হামলার দায় নিতে অস্বীকার করে। 


```