Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

কাবুল, কান্দাহারে নিহত ১৩৩ তালিবান, দাবি করে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Pak PM Shahbaz Sharif) মাঝরাতে এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি সেনা (Pakistan army) প্রতিটি হামলার কঠোর জবাব দেবে। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি গোটা জাতি সেনাবাহিনীর পাশে আছে।

কাবুল, কান্দাহারে নিহত ১৩৩ তালিবান, দাবি করে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 February 2026 10:13

দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত বিরোধকে (Pak Afghan Border tension) কেন্দ্র করে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান (Pakistan declares open war against Afghanistan)।‌ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Pak PM Shahbaz Sharif) মাঝরাতে এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি সেনা (Pakistan army) প্রতিটি হামলার কঠোর জবাব দেবে। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি গোটা জাতি সেনাবাহিনীর পাশে আছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ সকালে এক্স পোস্টে সরকারিভাবে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছেন।

এর আগে শুক্রবার মাঝরাতে একযোগে কাবুল ও কান্দাহারে পাকিস্তানের হামলায় ১৩৩ তালেবান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। অন্যদিকে, কাবুলে তালিবান সরকার হতাহতের পাক দাবি অস্বীকার করলেও রাষ্ট্রসংঘে তাদের মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানের আক্রমণে ১২ বেসরকারি নাগরিক মারা গিয়েছেন।‌ কাবুলে কর্তব্যরত বিবিসি ও আল জাজিরা সংবাদদাতারা জানিয়েছেন, শুক্রবার সারারাত রাজধানীর বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ হয়েছে। ‌তবে হতাহতের বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি তালেবান। আশ্চর্যের বিষয় হল, আফগান তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সকালে এক্স পোস্টে দাবি করেছিলেন, তারা পাক হামলার করা জবাব দিয়েছে। একটু আগে সেই পোস্ট তিনি সরিয়ে নিয়েছেন।

পাকিস্তান বলেছে, কাবুল, কান্দাহারে তাদের হামলা আফগানিস্তানের সাম্প্রতিক হামলার জবাব। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ‌ এক্স পোস্টে লেখেন, আমরা বন্ধু দেশগুলির মাধ্যমে পাকিস্তান সংঘাত এড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলাম। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় আমরা হামলা করতে বাধ্য হয়েছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। তাই যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হলাম।

এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেশ দুই দেশকেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।


```