Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'Operation Sindur'-এ নিহত জঙ্গিদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা, অন্ত্যেষ্টিতে হাজির সেনা

ভারতের ‘অপারেশন সিঁদুর’ (#OperationSindoor) অভিযানে নিহত জঙ্গিদের বরাবরের মতো শহিদের মর্যাদা দিচ্ছে পাকিস্তান সেনা বাহিনী (Pakistan army) ।

'Operation Sindur'-এ নিহত জঙ্গিদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা, অন্ত্যেষ্টিতে হাজির সেনা

ফাইল চিত্র

শেষ আপডেট: 8 May 2025 20:07

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানে নিহত জঙ্গিদের বরাবরের মতো শহিদের মর্যাদা দিচ্ছে পাকিস্তান সেনা বাহিনী (Pakistan army) । লাহোর-সহ (Lahore) দেশের বিভিন্ন প্রদেশে বৃহস্পতিবার নিহত জঙ্গিদের অন্ত্যেষ্টি সম্পন্ন হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় (state funeral) । কফিন ছিল পাকিস্তানের জাতীয় পতাকায় (Pakistan national flag) ঢাকা। কবর জিরায়ত অর্থাৎ নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের সময় হাজির ছিলেন কতিপয় সেনা কর্তা।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (Bikram Mistri, foreign secretary of India) বিকালে সাংবাদিক বৈঠকে তিনটি দেহের অন্ত্যেষ্টির ছবি দেখিয়ে তীর্যক মন্তব্য করেন, ‘দুর্ভাগ্যের হলেও এটাই পাকিস্তানের প্রথা।’

ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে জঙ্গিরা পাকিস্তানের শাসন ব্যবস্থার অংশ হয়ে উঠেছে। সেনার বিকল্প শক্তি হিসাবে তাদের গড়ে তোলা হয় হিন্দুস্থানে অস্থিরতা তৈরির উদ্দেশে। এর আগেও ভারতীয় সেনার হাতে নিহত জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি হয়েছে।

লাহোর থেকে ৪০ কিলোমিটার দূরে মুদ্রিকেতে বৃহস্পতিবার তিন জঙ্গির দেহ কবর দেওয়া হয়। সেখানে সেনা কর্তারা ছাড়াও হাফিজ শহিদের জামাত-উত-দোয়ার সদস্যরা উপস্থিত ছিল। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত হলেও এই সংগঠনের লোকেরা অন্ত্যেষ্টিতে অংশ নেন।

মুদ্রিকাতে কবর দেওয়া হয় কারি আবদুল মালিক, খালিদ এবং মুদাস্সির নামে তিন জঙ্গির দেহ। মঙ্গলবার গভীর রাতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে নিগত হয় এই তিন জঙ্গি। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, অন্ত্যেষ্টিতে সাধারণ প্রশাসনেরও কয়েকজন কর্তা হাজির ছিলেন। যা থেকে স্পষ্ট জঙ্গিদের কেমন সমাদর করে থাকে পাক সরকার। আসলে জঙ্গি শিবিরে নতুন নিয়োগের রাস্তা খোলা রাখতেই যোগদানকারীদের ‘ফিদায়ে’ বলে থাকে পাক সরকার ও সংগঠনগুলি। আরবি এই শব্দটির অর্থ নিজেকে উৎসর্গকারী ব্যক্তি। সেনার মতোই প্রাণের ঝুঁকি আছে জেনেই শিবিরে নাম লেখায় তারা। ফারাক, সেনা সদস্য নিহত হতে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। জঙ্গি নিহত হলে পরিবার জানতেও পারে না। দেহ দেওয়ার প্রশ্নও ওঠে না। সেই কারণে যতটা সম্ভব আড়ালে অজ্ঞাত-পরিচিত বলে কবরস্থ করা হয়। যাতে প্রমাণ না থাকে জঙ্গি শিবিরে নিহত হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ভারতের তরফে ফের দাবি করা হয়েছে, বেসামরিক নাগরিক হত্যার দাবি করে পাকিস্তান মিথ্যা প্রচার চালাচ্ছে। বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, আমরা আরও একবার দায়িত্ব সহকারে দাবি করছি নির্দিষ্ট জঙ্গি ডেরা লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী। এমনকী পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিকেও অপারেশন সিঁদুরে নিশানা করা হয়নি।


```