Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এলইডি লাইট, কম্পিউটার তৈরি হয় এই কণায়, কোয়ান্টাম ডটে কেরামতি দেখিয়ে নোবেল জয় ৩ বিজ্ঞানীর

এলইডি লাইট, কম্পিউটার তৈরি হয় এই কণায়, কোয়ান্টাম ডটে কেরামতি দেখিয়ে নোবেল জয় ৩ বিজ্ঞানীর

শেষ আপডেট: 4 October 2023 21:37

দ্য ওয়াল ব্যুরো: এলইডি টিভি, কম্পিউটার স্ক্রিন তৈরি হয় এই কণা দিয়েই। সূক্ষ্মাতিসূক্ষ্ম কণা কোয়ান্টাম ডট আবিষ্কার করে রসায়নে নোবেল জিতে নিলেন তিন বিজ্ঞানী আমেরিকার মৌঙ্গি জি বাওয়েন্ডি, লুইস এস ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি ২০২৩ সালে রসায়নে নোবেলজয়ী এই তিন বিজ্ঞানীরই নাম ঘোষণা করেছে।

বাওয়েন্ডি ফরাসী এবং একিমভ রুশ বংশোদ্ভূত। নোবেল কমিটি ঘোষণা করেছে, ন্যানোপার্টিকল থেকে কোয়ান্টাম কণা আবিষ্কারের পথিকৃৎ এই তিন বিজ্ঞানী। কোয়ান্টাম ডটের গবেষণায় যুগান্তকারী আবিষ্কারের জন্যই তিন বিজ্ঞানীর নাম নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। অর্ধপরিবাহী ন্যানোক্রিস্টাল ‘কোয়ান্টাম ডট’ প্রথম চিহ্নিত করেছিলেন পদার্থবিজ্ঞানী মার্ক রিড। এই কোয়ান্টাম কণা নিয়েই এখন তোলপাড় করে গবেষণা চলছে বিশ্বে।

কোয়ান্টাম ডট ম্যানোটেকনোলজির গবেষণাক সবচেয়ে উল্লেখযোগ্য অংশ। সূক্ষ্ম এই কণা এলইডি লাইট এবং টেলিভিশন স্ক্রিনে ব্যবহার করা হয়। এমনকি ক্যানসারের অস্ত্রোপচারের সময় এই প্রযুক্তির মাধ্যমে কাজ করে চিকিৎসকরা। ন্যানোটেকনোলজি এখন শুধু যন্ত্র বা যন্ত্রাংশ তৈরিতে নয়, চিকিৎসাবিজ্ঞানেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

ট্রানজিস্টার, সৌরকোষ, ডায়োড লেজ়ার তৈরিতে কোয়ান্টাম ডটের ব্যবহার হচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন স্তরে মেডিক্যাল ইমেজিং এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ে কিউবিট হিসাবেও কোয়ান্টাম ডটের প্রয়োগ হচ্ছে। কোয়ান্টাম ডট এমন এক অর্ধপরিবাহী পদার্থ যেখানে এক্সাইটন (ইলেকট্রন ও হোল) তিনদিক থেকেই আবদ্ধ হয়ে থাকে। এই কোয়ান্টাম ডট কোনও পদার্থে আণবিক ও স্থূল অবস্থার মধ্যবর্তী দশা। ১৯৮০ সালে অ্যালেক্সেই একিমোভ ও লুইস ই ব্রুস তরলে দ্রবীভূত অবস্থায় কোয়ান্টাম ডট আবিষ্কার করেছিলেন। এর নামকরণ করেছিলেন মার্ক রিড। এই কোয়ান্টাম ডটকেই এখন এলইডি লাইট, এলইডি স্ক্রিন, টিভই, কম্পিউটার তৈরিতে কাজে লাগানো হচ্ছে। এরই উন্নত সংস্করণ আবিষ্কার করে নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী।


```