Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'অবৈধ অভিবাসীদের আর মাফ করা হবে না,' আমেরিকায় ভারতীয় যুবক খুনে কড়া বার্তা ট্রাম্পের

ডালাসে নৃশংসভাবে খুন ভারতীয় চন্দ্র নাগামল্লাইয়া। অভিযুক্ত কিউবান নাগরিককে অবৈধ অভিবাসী অপরাধী আখ্যা দিয়ে কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প।

'অবৈধ অভিবাসীদের আর মাফ করা হবে না,' আমেরিকায় ভারতীয় যুবক খুনে কড়া বার্তা ট্রাম্পের

ডালাসে মৃত ভারতীয় যুবক

গার্গী দাস

শেষ আপডেট: 15 September 2025 08:31

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ডালাসে নৃশংসভাবে খুন হয়েছেন বছর ৫০-এর চন্দ্র নাগামল্লাইয়া। স্ত্রী ও ছেলের চোখের সামনে মাথা কেটে তাঁকে খুন করে এক কিউবান। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত ওই ব্যক্তি অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিল। এই ঘটনার ক্ষোভ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, 'নাগামল্লাইয়া সম্মানীয় ব্যক্তি ছিলেন। তাঁকে নৃশংসভাবে মেরেছে অবৈধ অভিবাসী অপরাধী। ওর আমাদের দেশে থাকার কথা নয়।' তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, অভিযুক্তকে আইনগতভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

ডালাস পুলিশের এফিডেভিট অনুযায়ী, ঘটনাটি ১০ সেপ্টেম্বরের। ডাউনটাউন সুইটস মোটেলে কাজ করতেন নাগামল্লাইয়া ও অভিযুক্ত ৩৭ বছরের ইয়র্ডানিস কোবোস-মার্টিনেজ। এক ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করতে বলায় রেগে যায় অভিযুক্ত। তখনই শরীর থেকে বের করে আনে ধারালো মাশেটি। বারবার কোপাতে থাকে নাগামল্লাইয়াকে।

ভিডিও ফুটেজে ধরা পড়েছে, ছুরি হাতে তাড়া করছে কোবোস-মার্টিনেজ। মোটেলের পার্কিং লটে রক্তাক্ত অবস্থায় দৌড়ে পালানোর চেষ্টা করেন ভারতীয় যুবক। স্ত্রী ও ছেলের সামনে এসে পড়লেও শেষরক্ষা হয়নি। একের পর এক কোপে গলা থেকে আলগা হয়ে যায় মাথা। প্রত্যক্ষদর্শীদের দাবি, খুনের পর কাটা মুন্ডু পার্কিং লটে লাথি মেরে ফেলে দেয় অভিযুক্ত। পরে সেটি ফেলে দেওয়া হয় ডাস্টবিনে।

রক্তমাখা হাতে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় কিউবান নাগরিককে। জেরায় অপরাধ স্বীকারও করেছে সে। ডালাস পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে হিউস্টন, ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ায় একাধিক অপরাধমূলক কাজকর্মের রেকর্ড আছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এই কিউবান নাগরিককে আগেও আটক করা হয়েছিল। শিশুকে যৌন নির্যাতন, গাড়ি চুরি, বেআইনিভাবে আটকে রাখার মতো গুরুতর অপরাধে জড়িত ছিল সে। কিন্তু কিউবা তাকে ফেরত নিতে অস্বীকার করে। এর পর জো বাইডেন প্রশাসন আমেরিকাতেই ছেড়ে দেয় তাকে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আর কখনও অবৈধ অভিবাসী অপরাধীদের বিরুদ্ধে নমনীয় হবে না প্রশাসন। তাঁর কথায়, 'আমাদের দেশে এদের কোনও জায়গা নেই। এই অপরাধীকে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগে কঠোরতম সাজা দেওয়া হবে। আমেরিকাকে ফের সুরক্ষিত করব আমরা।'


```