Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমেরিকায় নৃশংস খুন: মৃত ভারতীয়ের পরিবারের জন্য ২ লক্ষ ডলার সংগ্রহ

হিউস্টনের ভারতীয় কনসুল জেনারেল ডি সি মঞ্জুনাথ জানিয়েছেন, কনস্যুলেট পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সমস্তরকম সহায়তা দিচ্ছে।

আমেরিকায় নৃশংস খুন: মৃত ভারতীয়ের পরিবারের জন্য ২ লক্ষ ডলার সংগ্রহ

নিহত চন্দ্র মৌলি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 September 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার (America) টেক্সাসে নৃশংস ভাবে খুন (Murder) হওয়া ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র মৌলি (Chandra Mouli) ‘বব’ নাগমল্লাইয়ার শেষকৃত্য হল।

বছর পঞ্চাশের নাগমল্লাইয়া ডালাসের ডাউনটাউন স্যুইটস মোটেল-এ কাজ করতেন। গত সপ্তাহে তাঁকে নির্মমভাবে খুন করে মোটেলেরই সহকর্মী, ৩৭ বছরের কিউবান নাগরিক ইয়রদানিস কোবস-মার্টিনেজ। মোটেলের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে বলে জানিয়েছে ডালাস পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে আদালতের নির্দেশে জেলে রয়েছেন।

কোবস-মার্টিনেজের অতীত অপরাধের ইতিহাস রয়েছে। এ বছরের শুরুতে তাঁকে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ হেফাজতে নিয়েছিল। তবে কিউবা তাঁকে ফেরত নিতে অস্বীকার করায় তিনি মুক্তি পান। হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সচিব ট্রিশা ম্যাকলাফলিন বলেন, “এই ঘটনাই দেখাচ্ছে মার্কিন অভিবাসন নীতির বড়সড় ফাঁক।” তিনি জানান, ট্রাম্প প্রশাসনের সময় এমন অপরাধীদের আফ্রিকার অন্য দেশে পাঠানো হচ্ছিল, যাতে এ ধরনের ঝুঁকি এড়ানো যায়।

এদিকে, মৃতের পরিবারকে সাহায্য করতে শুরু হওয়া একটি অনলাইন ফান্ডরাইজারে ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ মার্কিন ডলার জমা পড়েছে। এই অর্থ দিয়ে শেষকৃত্যের খরচ মেটানো এবং মৃতের ১৮ বছরের ছেলে গৌরবের কলেজ শিক্ষার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, খুনের সময় গৌরব ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

হিউস্টনের ভারতীয় কনসুল জেনারেল ডি সি মঞ্জুনাথ জানিয়েছেন, কনস্যুলেট পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সমস্তরকম সহায়তা দিচ্ছে।

ভারতীয়-আমেরিকান সমাজে এই হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। সেবা ইন্টারন্যাশনালের হিউস্টন শাখার সভাপতি গিতেশ দেসাই বলেন, “এই অপরাধ আমাদের গোটা সমাজকে ভেঙে দিয়েছে। আমরা পরিবারের পাশে আছি।”

জাতীয় স্তরের সংগঠনগুলিও এই হত্যার তীব্র নিন্দা করেছে। বিশ্ব হিন্দু পরিষদ অফ আমেরিকা এক বিবৃতিতে বলেছে, “এ ধরনের ঘটনা আমেরিকার সমাজে ক্রমবর্ধমান ভাঙন এবং রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। সরকার কেবল লিপ সার্ভিস করছে, বাস্তবে কঠোর পদক্ষেপের প্রয়োজন।”

অভিযুক্ত কোবস-মার্টিনেজ বর্তমানে পুলিশি হেফাজতেই রয়েছেন এবং তাঁর বিচার প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই।


```