Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

১৭ লক্ষ টাকার লকেট গিলে ফেলেছে চোর, কিন্তু বেরয়নি, পেন্ডেন্টের সঙ্গে জড়িয়ে জেমস বন্ড

অকল্যান্ড জুয়েলারি স্টোর্স থেকে ফ্যাবাশে এগ পেন্ডেন্টটি চুরি করে ৩২ বছরের এক যুবক। এই ধরনের লকেটের দাম অনেক।

১৭ লক্ষ টাকার লকেট গিলে ফেলেছে চোর, কিন্তু বেরয়নি, পেন্ডেন্টের সঙ্গে জড়িয়ে জেমস বন্ড

পুলিশ হাপিত্যেস করে বসে আছে, প্রকৃতি কবে সাড়া দেবে সেই অপেক্ষায়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 4 December 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: ১৭ লক্ষ ২ হাজার ৮৮ টাকার একটি পেন্ডেন্ট গিলে ফেলল চোর। কিন্তু, বেরচ্ছে না। পুলিশ হাপিত্যেস করে বসে আছে, প্রকৃতি কবে সাড়া দেবে সেই অপেক্ষায়। ঘটনাটি ঘটেছে সুদূর নিউজিল্যান্ডে। বিশেষ করে লকেটটির সঙ্গে জড়িয়ে রয়েছে জেমস বন্ড সিরিজের ১৯৮৩ সালের অক্টোপুসি সিনেমার কাহিনি। তারই অনুকরণে পেন্ডেন্টটি তৈরি করেছিল একটি প্রখ্যাত অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা।

অকল্যান্ড জুয়েলারি স্টোর্স থেকে ফ্যাবাশে এগ পেন্ডেন্টটি চুরি করে ৩২ বছরের এক যুবক। এই ধরনের লকেটের দাম অনেক। তাই গয়না প্রস্তুতকারকরাও মাত্র ৫০টি এ ধরনের পেন্ডেন্ট তৈরি করেছিলেন। পুলিশ তদন্তের স্বার্থে ওই যুবকের নাম প্রকাশ করেনি। তবে তাকে গ্রেফতার করে নজরদারিতে রাখা হয়েছে।

ফ্যাবাশে এগ পেন্ডেন্ট অত্যন্ত সুপ্রাচীন রাশিয়ার জারতন্ত্রের আমলে সুপরিচিত অলঙ্কার। হাউস অফ ফ্যাবাশে এটি প্রথমে তৈরি করে। এটি রাশিয়ার রাজপরিবারের ইস্টারের উপহার হিসেবে ব্যবহৃত হতো। প্রতিটি ডিমের আকারের লকেটের মধ্যে লুকানো সম্পদ। খুললেই সেটি মাথা বের করে। শুধু ডিজাইনের জন্য নয়, এটির কদর প্রচুর প্রাচুর্য এবং মর্মান্তিকভাবে রোমানভ সাম্রাজ্যের পতনের সঙ্গে যুক্ত। ১৮৮৫ সাল থেকে শুরু করে রাশিয়ার জাররা তাঁদের স্ত্রী ও উপপত্নীদের প্রেমের উপহার হিসেবে এটি দিতেন।

জেমস বন্ডের অক্টোপুসি সিনেমার কাহিনিও এরকমই একটি ফ্যাবাশে এগ লকেটকে নিয়ে। যার ভিতরে লুকিয়ে অত্যন্ত দুর্মূল্য হিরে পাচার করা হচ্ছিল। এই পেন্ডেন্টটি তৈরি করা হয়েছিল সেই সিনেমারই অনুপ্রেরণায়। স্টোরের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, মাত্র ৫০টি এরকম পেন্ডেন্ট তৈরি করা হয়েছিল।

নিউজিল্যান্ডের ডলারে এর দাম ৩৩ হাজার (১৯ হাজার মার্কিন ডলার)। অভিযুক্ত দোকান থেকে গত ২৮ নভেম্বর ডিম্বাকৃতি অক্টোপাস পেন্ডেন্টটি গিলে ফেলে। বুধবার পুলিশ জানিয়েছে, যুবককে হেফাজতে নেওয়া হলেও তার পেট থেকে ওটি এখনও বেরয়নি। একজন অফিসারকে তার উপর সর্বক্ষণ নজরদারির জন্য নিয়োগ করা হয়েছে। যদিও এখনও লকেটটি উদ্ধার হয়নি।

স্টোরের ওয়েবসাইট বলছে, ডিম্বাকৃতি লকেটটির বাইরের অংশ সোনার যার উপর সবুজ রংয়ের এনামেলের আবরণ আছে। ১৮৩টি হিরে এবং দুটি নীলকান্ত মণি রয়েছে। লকেটটি ৮.৪ সেমি লম্বা। ডিমটি খুললেই ভিতর থেকে বেরিয়ে পড়বে ১৮ ক্যারেটের সোনার অক্টোপাস। যার মাথাটি সাদা হিরের এবং চোখ দুটিতে কাল হিরে বসানো। আগামী ৮ ডিসেম্বর অভিযুক্তকে ফের আদালতে তোলা হবে।


```