Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জেন-জি' আন্দোলন সর্বনাশ করেছিল নেপালের পর্যটন শিল্পকে, বুকিং ফেরায় কি আশার আলো

সুখবরের আড়ালেই ছিল এক অপ্রত্যাশিত ধাক্কা। নেপালের পিক ট্যুরিস্ট সিজন শুরু হওয়ার ঠিক আগে চলতি মাসেই দেশটি দশকের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার সাক্ষী হয়।

'জেন-জি' আন্দোলন সর্বনাশ করেছিল নেপালের পর্যটন শিল্পকে, বুকিং ফেরায় কি আশার আলো

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 September 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ের কোল ঘেঁষা শান্ত দেশ হিসেবেই পরিচিত নেপাল (Nepal)। যেখানে এক দিকে প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার, অন্য দিকে রয়েছে প্রাচীন ঐতিহ্য আর আধ্যাত্মিকতার স্পর্শ। চলতি বছর সেই নেপালকেই বিশ্বের অন্যতম সেরা (World's One of Finest Places) ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নিয়েছিল 'দ্য নিউইয়র্ক টাইমস' (The Newyork Times)। তাদের '52 Places to Go in 2025' শীর্ষক তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছিল নেপালের লুম্বিনি (Nepal Lumbini)। ভগবান বুদ্ধের জন্মস্থান হিসেবে পরিচিত এই ইউনেস্কো হেরিটেজ সাইটটি নেপালের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্বকে আরও একবার আন্তর্জাতিক মহলে তুলে ধরেছে।

প্রতি বছর লুম্বিনিতে হাজার হাজার তীর্থযাত্রী ও পর্যটকদের ভিড় দেখা যায়। এখানে আছে বহু ঐতিহাসিক নিদর্শন, মেডিটেশন সেন্টার, বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন কেন্দ্র এবং সম্প্রতি তৈরি হওয়া 'থাউজেন্ড টেম্পল'-এর মতো স্থাপত্য। পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি নেপালের পর্যটন শিল্পকে আরও মজবুত করবে এবং দেশ-বিদেশ থেকে আরও বেশি পর্যটকদের আকর্ষণ করবে।

শান্তিপূর্ণ দেশে হঠাৎ অশান্তি, ক্ষতির মুখে পর্যটন

কিন্তু এই সুখবরের আড়ালেই ছিল এক অপ্রত্যাশিত ধাক্কা। নেপালের পিক ট্যুরিস্ট সিজন শুরু হওয়ার ঠিক আগে চলতি মাসেই দেশটি দশকের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার সাক্ষী হয় (Gen Z Protest)। দুর্নীতিবিরোধী হিংসাত্মক বিক্ষোভে ৭২ জন মারা যান এবং ২ হাজার জনেরও বেশি আহত হন। এর জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে (KP Oli Sharma) পদত্যাগ করতে হয়। এই ঘটনার প্রভাব পড়ে পর্যটন শিল্পের ওপর। কাঠমান্ডুর (Kathmandu) জনপ্রিয় পর্যটন কেন্দ্র থামেল-এর মতো জায়গাগুলি, যা সাধারণত ট্রেকার ও ব্যাকপ্যাকারদের ভিড়ে গমগম করে, সেগুলি বিক্ষোভের পর কার্যত জনশূন্য হয়ে পড়ে।

রিপোর্ট অনুযায়ী, আগের বছরের তুলনায় পর্যটকদের আগমন (Tourists) প্রায় ৩০ শতাংশ কমে গেছে নেপালে। এর ফলে দেশের হোটেল (Hotel), ট্রেকিং এজেন্সি এবং রেস্তোরাঁগুলির (Restaurants) ব্যবসায় বড়সড় ধাক্কা লেগেছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তরফে জানানো হয়েছে, সরকারি ভবন ও কিছু হোটেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল পর্যটকদের নয়, বিনিয়োগকারীদের কাছেও একটি নেতিবাচক বার্তা পাঠিয়েছে। সাম্প্রতিক দিনগুলিতে ৮ থেকে ১০ শতাংশ বুকিং বাতিল হয়েছে।

আশার আলো দেখছে বিলাসবহুল হোটেলগুলি

এই চরম সঙ্কটের মাঝেও আশার আলো দেখাচ্ছে নেপালের কিছু বিলাসবহুল হোটেল। ইতিমধ্যে জানা গেছে, পরিস্থিতি আপাতত স্বাভাবিক হতে শুরু হওয়ায় বাতিল হওয়া বুকিংগুলি আবার ফিরে আসছে। পাশাপাশি এখন পরিস্থিতি ভাল হওয়ায় অনেকেই আবার নতুন করে রিজার্ভেশন করছেন।

যদিও সব বড় হোটেল বুকিং বাতিলের বিষয়টি স্বীকার করতে রাজি হয়নি। কাঠমান্ডুর একাধিক বিলাসবহুল হোটেল তাদের ওয়েবসাইটে 'সাময়িক বন্ধ' থাকার নোটিস দিয়েছে। বেশ কয়েকটি হোটেল ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে।

তথ্য বলছে, নেপালের জিডিপি-র প্রায় ৮ শতাংশ আসে পর্যটন থেকে। প্রতি বছর প্রায় ১২ লক্ষ পর্যটক নেপালে ঘুরতে যান। বর্তমান পরিস্থিতিতে অনেকেই আশা করছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে পর্যটক এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং নেপালের পর্যটন শিল্প আবার নিজের পুরনো ছন্দে ফিরতে পারবে।


```