Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালের আন্দোলনে এত মাথার খুলির ছবি কেন? জেন জি-র বিক্ষোভে ‘ওয়ান পিস’ অ্যানিমের তাৎপর্য কী!

অ্যানিমে সিরিজ ‘ওয়ান পিস’-এর মূল চরিত্র মাঙ্কি ডি. লাফি এবং তাঁর সঙ্গীরা ব্যবহার করেন একটি মাথার খুলির প্রতীক দেওয়া পতাকা।

নেপালের আন্দোলনে এত মাথার খুলির ছবি কেন? জেন জি-র বিক্ষোভে ‘ওয়ান পিস’ অ্যানিমের তাৎপর্য কী!

নেপালের আন্দোলনে মাথার খুলির পোস্টার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 September 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: স্বচ্ছতা ও জবাবদিহি চেয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল নেপালের যুব সম্প্রদায় (Nepal Protest)। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা (Nepal Social Media Banned) জারি করার পরই ক্ষোভ ফেটে পড়ে জেন জি (Gen Z Protest)। সরকার ভেঙে যায়। নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি (Sushila Karki)। তবে, জেন জি-র প্রতিবাদের ভিড়ের মধ্যে নজর কেড়েছে এক বিশেষ প্রতীক, জাপানি অ্যানিমে (Anime) ‘ওয়ান পিস’-এর ‘জলি রজার’ পতাকা (মাথার খুলি)।

অ্যানিমে সিরিজ ‘ওয়ান পিস’-এর মূল চরিত্র মাঙ্কি ডি. লাফি এবং তাঁর সঙ্গীরা ব্যবহার করেন একটি মাথার খুলির প্রতীক দেওয়া পতাকা। খড়ের টুপি পরা ওই কার্টুনিশ খুলি আসলে স্বাধীনতা, সাহস, বন্ধুত্ব ও ব্যক্তিগত বিশ্বাসের প্রতীক। নেপালের তরুণেরা এই পতাকা ব্যবহার করে বুঝিয়ে দিতে চেয়েছিলেন, শাসক-বিরোধী লড়াইয়ে তাঁদের অবস্থানও একেবারে একই জায়গায়, স্বাধীনতার পক্ষে।

Image

এই প্রথম নয়। এর আগে ইন্দোনেশিয়াতেও যুব সম্প্রদায় সরকারি দুর্নীতি, বেকারত্ব ও নানা সমস্যার প্রতিবাদে ‘ওয়ান পিস’-এর পতাকা ব্যবহার করেছিলেন। নেপালেও সেই একই প্রতীক যেন রূপক হয়ে ওঠে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের।

ইচিরো ওডা-র লেখা মাঙ্গা থেকে তৈরি হয়েছে ‘ওয়ান পিস’ অ্যানিমে। ১,০০০-এরও বেশি এপিসোড সমৃদ্ধ এই সিরিজ বর্তমানে নেটফ্লিক্স ও ক্রাঞ্চিরোলে দেখা যায়। এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নেটফ্লিক্স লাইভ-অ্যাকশন সিরিজও তৈরি করেছে, যার প্রথম সিজন বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। দ্বিতীয় সিজন তৈরি করার কাজও শুরু হয়ে গিয়েছে।

Image

৮ সেপ্টেম্বর কাঠমান্ডু-সহ পোখরা, বুটওয়াল, বিরগঞ্জের মতো বড় শহরগুলিতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হয় আন্দোলন। ক্রমশ তা রূপ নেয় হিংসায়। সংসদ ভবনে অনধিকার প্রবেশের ঘটনাও ঘটে। পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস, এমনকি গুলি চালিয়ে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবু অন্তত ১৯ জনের মৃত্যু হয় এবং শতাধিক আহত হন।

অবশেষে চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সরকারের আরও চার মন্ত্রীও ইস্তফা দেন। পরে  সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

প্রতিবাদীদের দাবি, কেবল সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা নয়, তাঁরা চান দুর্নীতি, স্বজনপোষণ ও অস্বচ্ছতার অবসান। সরকারকে আরও জবাবদিহিমূলক ও স্বচ্ছ হতে হবে। নেপালের রাস্তায় তরুণদের হাতে ‘ওয়ান পিস’-এর পতাকা তাই কেবল প্রতীক নয়, বরং স্বাধীনতা আর ভবিষ্যতের দাবি বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।


```