Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্ত্রী মারা যাওয়ার কতদিন পর ফের বিয়ে করা যায়? গুগল সার্চ করে, বৌকে কুপিয়ে মেরে ফেলল স্বামী

বিয়ে করে সুদূর আমেরিকায় নিয়ে নিয়ে গেছিলেন নেপালের তরুণীকে।

স্ত্রী মারা যাওয়ার কতদিন পর ফের বিয়ে করা যায়? গুগল সার্চ করে, বৌকে কুপিয়ে মেরে ফেলল স্বামী

অভিযুক্ত নরেশ ভাট ও স্ত্রী মমতা কাফলে ভাট

শেষ আপডেট: 4 December 2024 13:29

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করে সুদূর আমেরিকায় নিয়ে নিয়ে গেছিলেন নেপালের তরুণীকে। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। আচমকাই নিখোঁজ হয়ে যান স্ত্রী। তারপর থেকে খোঁজ মেলেনি ২৮ বছর বয়সি মমতা কাফলে ভাটের। 

পরে আদালতে সেই মামলা গড়ালে দোষী সাব্যস্ত করা হয় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা নরেশ ভাটকে। সেই মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিজের বউকে মেরে দেহ লোপাট করে দিয়েছে বছর ৩৩-এর ওই যুবক। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তর ফোন ঘেঁটে হাতে এসেছে হাড়হিম করা তথ্য। বউয়ের মৃত্যুর কতদিনের মধ্যে বিয়ে করা যায়? এমনটাই গুগলে সার্চ করে সে। তারপর থেকেই খোঁজ মিলছে না মমতার। 

জানা গেছে শুধু সার্চ করেই ক্ষান্ত থাকেনি অভিযুক্ত। স্থানীয় দোকান থেকে এরপর মারার জন্য যা যা প্রয়োজন এমন কিছু সামগ্রী কেনে নরেশ। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখলে তদন্তকারীরা জানতে পারেন, ওয়ালমার্টের শোরুম থেকে তিনটে ছুরি কেনে সে। এরপর তা দিয়ে নিজের স্ত্রীকে টুকরো টুকরো করে।  

এরপর নিজেই আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার গল্প শোনায় সে। জানায় ২৯ জুলাইয়ের পর থেকে মমতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালতে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করতেই হাতে আসতে থাকে একের পর এক তথ্য। প্রথমে বিষয়টি আঁচ করতে না পারলেও পরে তদন্তকারীরা বুঝতে পারেন মমতার নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে আর কেউ নয় প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে তাঁর স্বামীর। 
 
এরপর গত ২২ অগস্ট নরেশের বাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ঘরে নতুন ছুরি ও বেশ কিছু জায়গায় রক্তের ছাপ দেখে সন্দেহ হয় তাঁদের। তারপরই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বর্তমানে জামিন না পেয়ে জেল হেফাজতই ঠিকানা নরেশের।


```