Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফোর্বসের ধনীতমদের তালিকায় দেশে প্রথম আম্বানি, দ্বিতীয় স্থানে আদানি

ভারতীয়দের মিলিত অর্থ-সম্পত্তির পরিমাণ ৯৫৪ বিলিয়ন ডলারে ঠেকেছে।

ফোর্বসের ধনীতমদের তালিকায় দেশে প্রথম আম্বানি, দ্বিতীয় স্থানে আদানি

মুকেশ আম্বানি এবং গৌতম আদানি । ফাইল ছবি।

শেষ আপডেট: 3 April 2024 11:55

দ্য ওয়াল ব্যুরো: দেশের ধনীতম শিল্পপতিদের শীর্ষে উঠে এলেন মুকেশ আম্বানি। তাঁর অনেক পিছনে, দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। ২০২৪ সালে বিশ্বের ধনকুবেরদের যে তালিকা ফোর্বস প্রকাশ করেছে, তাতে গতবছরের ১৬৯ জন ভারতীয়ের জায়গায় এবারে ২০০ জন ভারতীয় স্থান পেয়েছেন। ভারতীয়দের মিলিত অর্থ-সম্পত্তির পরিমাণ ৯৫৪ বিলিয়ন ডলারে ঠেকেছে। গতবছর তা ছিল ৬৭৫ বিলিয়ন ডলার। বৃদ্ধির পরিমাণ প্রায় ৪১ শতাংশ। বিশ্বের ধনীশ্রেষ্ঠদের তালিকায় আম্বানি নবম স্থানটি ধরে রেখেছেন। ভারত তো বটেই, এশিয়ারও ধনীতম ব্যক্তিটি তিনিই।

 ফোর্বসের তালিকা অনুযায়ী, আদানি হলেন দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি। সামগ্রিক তালিকায় তিনি সপ্তদশ স্থানে রয়েছেন। দেশের ধনীতম মহিলা হলেন সাবিত্রী জিন্দাল। দেশের মধ্যে তাঁর স্থান চতুর্থ। এক বছর আগেও তিনি দেশের মধ্যে ষষ্ঠ স্থানে ছিলেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩.৫ বিলিয়ন ডলার।

এই তালিকায় এবার নতুন ২৫ জন বিলিয়নেয়ার নাম তুলেছেন। ভারতের প্রথম দশে থাকা কোটি কোটিপতিরা হলেন, মুকেশ আম্বানি (১১৬ বিলিয়ন ডলার), গৌতম আদানি (৮৪ বিলিয়ন ডলার), শিব নাদর (৩৬.৯ বিলিয়ন ডলার), সাবিত্রী জিন্দাল (৩৩.৫ বিলিয়ন ডলার), দিলীপ সাংভি (২৬.৭ বিলিয়ন ডলার), সাইরাস পুনাওয়ালা (২১.৩ বিলিয়ন ডলার), কুশল পাল সিং (২০.৯ বিলিয়ন ডলার), কুমার বিড়লা (১৯.৭ বিলিয়ন ডলার), রাধাকৃষাণ দামানি (১৭.৬ বিলিয়ন ডলার) এবং লক্ষ্মী মিত্তল (১৬.৪ বিলিয়ন ডলার)।

 সামগ্রিকভাবে বিশ্বের ১০ জন ধনী শিল্পপতি হলেন, বার্নার্ড আর্নল অ্যান্ড ফ্যামিলি (২৩৩ বিলিয়ন ডলার), এলন মাস্ক (১৯৫ বিলিয়ন ডলার), জেফ বেজো (১৯৪ বিলিয়ন ডলার), মার্ক জুকেরবার্গ (১৭৭ বিলিয়ন ডলার), ল্যারি এলিসন (১৪১ বিলিয়ন ডলার), ওয়ারেন বাফেট (১৩৩ বিলিয়ন ডলার), বিল গেটস (১২৮ বিলিয়ন ডলার), মুকেশ আম্বানি (১১৬ বিলিয়ন ডলার), ল্যারি পেজ (১১৪ বিলিয়ন ডলার)।


```