Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ট্রাম্পের নতুন ভিসা ফি নীতির পর কর্মীদের উদ্দেশে মাইক্রোসফটের পরামর্শ: কালই ফিরুন আমেরিকায়

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় H-1B ভিসার ফি ১ লক্ষ ডলার হওয়ায় আতঙ্কিত আইটি কর্মীরা। Microsoft ও JPMorgan নির্দেশ দিয়েছে, কর্মীরা যেন অবিলম্বে আমেরিকায় ফিরে আসেন।

ট্রাম্পের নতুন ভিসা ফি নীতির পর কর্মীদের উদ্দেশে মাইক্রোসফটের পরামর্শ: কালই ফিরুন আমেরিকায়

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় H-1B ভিসার ফি ১ লক্ষ ডলার হওয়ায় আতঙ্কিত আইটি কর্মীরা। Microsoft ও JPMorgan নির্দেশ দিয়েছে, কর্মীরা যেন অবিলম্বে আমেরিকায় ফিরে আসেন।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 20 September 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসায় ১ লক্ষ ডলার ফি আরোপের সিদ্ধান্ত ঘিরে আতঙ্ক ছড়িয়েছে আইটি পেশাদারদের মধ্যে। এর প্রভাব পড়েছে বড় প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট (Microsoft) এবং শীর্ষ বিনিয়োগ ব্যাঙ্ক জেপি মর্গানের (JPMorgan) কর্মীদের উপরও। দুই সংস্থাই তাদের H-1B ও H-4 ভিসাধারী কর্মীদের সতর্ক করে জানিয়েছে, যাঁরা বর্তমানে আমেরিকার বাইরে আছেন, তাঁরা যেন আগামীকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বরের আগে দেশে ফিরে আসেন।
রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট তাদের কর্মীদের এক অভ্যন্তরীণ ইমেলে জানিয়েছে, "আমাদের পরামর্শ, H-1B ও H-4 ভিসাধারী কর্মীরা আগামীকালই আমেরিকায় ফিরে আসুন, সময়সীমা শেষ হওয়ার আগে।" এছাড়াও, যাঁরা বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, তাঁদের ভবিষ্যৎ নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশ ছেড়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেপি মর্গানও তাদের কর্মীদের ভিসা সংক্রান্ত আইনজীবীদের মাধ্যমে একই সতর্কবার্তা দিয়েছে। ইমিগ্রেশন আইনজীবীরা জানিয়েছেন, অনিশ্চিত পরিস্থিতি কাটিয়ে উঠতে নির্দেশ না আসা পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ।

ট্রাম্প তাঁর ঘোষণায় আইটি সংস্থাগুলিকে সরাসরি আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, অনেক কোম্পানি H-1B ভিসা ব্যবস্থাকে “চালাকি করে ব্যবহার করছে”, ফলে মার্কিন নাগরিকরা কর্মসংস্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও বলেন,"এই ভিসা প্রোগ্রাম মূলত উচ্চ দক্ষতার কাজের জন্য বিদেশি কর্মী আনার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে কম দক্ষ, কম বেতনের শ্রমিক দিয়ে মার্কিন কর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে। এটি শুধু অর্থনৈতিক সমস্যা নয়, জাতীয় নিরাপত্তার হুমকিও বটে।"

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক স্পষ্ট করে দিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য— "আমেরিকানদের জন্য বেশি চাকরির সুযোগ তৈরি করা এবং যাঁরা কম মূল্যবান বিদেশি কর্মী হিসেবে আসছেন তাঁদের দেশে ফেরানো।"

কিন্তু বাস্তবে এর প্রভাব পড়তে চলেছে মূলত ভারতীয়দের উপর। বর্তমানে আমেরিকায় H-1B ভিসাধারীদের মধ্যে ৭০ শতাংশের বেশি ভারতীয়। বড় প্রযুক্তি সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং টেক বিশেষজ্ঞদের উপর নির্ভর করে এসেছে।

এক বছরের জন্য কার্যকর, কিন্তু?
ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, নতুন নিয়ম কার্যকর হবে ২১ সেপ্টেম্বর ২০২৫ থেকে আগামী ১২ মাসের জন্য। তবে বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্প চাইলে এই মেয়াদ আরও বাড়াতে পারেন। আগেও তাঁর প্রথম প্রেসিডেন্সি চলাকালীন H-1B ভিসা নিয়ে একাধিকবার সীমাবদ্ধতা আরোপের চেষ্টা হয়েছিল, যদিও তা আদালতে আটকে গিয়েছিল।

ট্রাম্পের এই নতুন পদক্ষেপে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে চলেছেন ভারতীয় প্রযুক্তি কর্মীরা। আর Microsoft ও JPMorgan-এর মতো বহুজাতিক সংস্থার এই সতর্কবার্তা প্রমাণ করছে— পরিস্থিতি কতটা গুরুতর।


```