হোয়াইট হাউসে (White House) দাঁড়িয়ে মেলানিয়া বলেন, “আমি কখনো এপস্টিনের বন্ধু ছিলাম না। ওঁ আমাকে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে পরিচয় করিয়ে দেননি।” তিনি আরও জানান, ১৯৯৮ সালে নিউইয়র্কের একটি পার্টিতে তিনি প্রথম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন।

এপস্টিন বিতর্কে মেলানিয়া
শেষ আপডেট: 10 April 2026 08:09
দ্য ওয়াল ব্যুরো: এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে এবার মুখ খুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের 'ফার্স্ট লেডি' মেলানিয়া ট্রাম্প (Melania Trump)। তাঁর সঙ্গে জেফ্রি এপস্টিনের (Jeffrey Epstein) কোনও সম্পর্ক ছিল কি না- এই প্রশ্ন ঘিরে নানা গুঞ্জন ও সোশ্যাল মিডিয়ার চাপা উত্তেজনার মাঝেই তিনি স্পষ্ট ভাষায় সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, যেসব দাবি ও ছবি ঘুরছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন (Melania Epstein denial)। আর এরপরই তাঁকে একপ্রকার 'মিথ্যে' প্রমাণ করতে আসরে নামে নেটিজেনরা।
হোয়াইট হাউসে (White House) দাঁড়িয়ে মেলানিয়া বলেন, “আমি কখনো এপস্টিনের বন্ধু ছিলাম না। ওঁ আমাকে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে পরিচয় করিয়ে দেননি।” তিনি আরও জানান, ১৯৯৮ সালে নিউইয়র্কের একটি পার্টিতে তিনি প্রথম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সে সময় এপস্টিন (Jeffrey Epstein) বা তাঁর ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না বলেও দাবি করেন তিনি।
MELANIA LIES! ⬇️ @MELANIATRUMP @FLOTUS
This is not an email between people who don’t know each other very well. Ghislaine and Melania from the files pic.twitter.com/nJ6ZXuJJEG— AnthonyAndrews (@anthon7yandrews) April 9, 2026
মেলানিয়া আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় (Social Media) যেসব ভুয়ো ছবি ও বক্তব্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব গুজবের কারণে মানুষের বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা বন্ধ হওয়া দরকার। তিনি জোর দিয়ে বলেন, এপস্টিন সংক্রান্ত কোনও তদন্তে তিনি কখনো সাক্ষী বা অজ্ঞাত কোনও ব্যক্তি হিসেবে যুক্ত ছিলেন না।
তবে তার এই বক্তব্যের পরই ইন্টারনেটে শুরু হয় নতুন বিতর্ক। কয়েক ঘণ্টার মধ্যেই এক্স-এ ব্যবহারকারীরা পুরনো ছবি, আর্কাইভ করা সংবাদ এবং এপস্টিনের সঙ্গে যুক্ত কিছু নথি আবারও শেয়ার করতে শুরু করেন। এতে বিষয়টি আরও আলোচনায় আসে।
The Epstein files...
France's President recently posted a photo showing Epstein in an explicit situation with Trump's wife. Reports claim that on Epstein's island, it was said there was virtually no one who hadn't been involved with her. pic.twitter.com/XRFu6gFy8P— JAHID (@Hey_jahid26) April 9, 2026
শেয়ার হওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ২০০০ সালের শুরুর দিকের কিছু পার্টি ও ইভেন্টের ছবি, যেখানে মার-এ-লাগো এবং নিউইয়র্কের বিভিন্ন অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও এপস্টিনকে একসঙ্গে দেখা যায়। তবে ফ্যাক্ট-চেক প্রতিবেদনে বলা হয়েছে, মেলানিয়াকে সরাসরি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে-এমন কোনো যাচাই করা ছবি এখনো পাওয়া যায়নি।
এছাড়া আলোচনায় এসেছে ২০০২ সালের একটি ইমেল, যা এপস্টেইন-সম্পর্কিত নথিতে প্রকাশিত হয়েছিল। সেখানে “Love, Melania” স্বাক্ষর করা একটি বার্তা ঘিসলেইন ম্যাক্সওয়েলের উদ্দেশে লেখা ছিল বলে দাবি করা হয়। ইমেলটি একটি ম্যাগাজিন আর্টিকেল নিয়ে সৌজন্যমূলক মন্তব্য ছিল, তবে এর অনেক অংশই সেন্সর বা ব্ল্যাকআউট করা অবস্থায় রয়েছে। ফলে এই নথি দিয়ে তাদের সম্পর্কের সত্যতাকে প্রমাণ করে না।