Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'হাসপাতালে থরে থরে মানুষ...', ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহত অন্তত ৭৫০, মৃত ১৪

ইরানের বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারালেন ১৪ জন। আহত অন্তত ৭৫০। অগ্নি-নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠেছে।

'হাসপাতালে থরে থরে মানুষ...', ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহত অন্তত ৭৫০, মৃত ১৪

ফাইল চিত্র

শেষ আপডেট: 27 April 2025 09:05

দ্য ওয়াল ব্যুরো: শনিবার এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর আব্বাস। বিস্ফোরণের পরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় চরম আতঙ্কের পরিবেশ। সরকারি সূত্রের তরফে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৭৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হাসপাতালে ইতিমধ্যেই আহতদের চিকিৎসা চলছে।

ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বন্দর আব্বাসের সিনা কন্টেনার ইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে। ইরানের শুল্ক দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কন্টেনার ইয়ার্ডে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল, যার যথাযথ পর্যবেক্ষণ করা হয়নি। ধারণা করা হচ্ছে, অগ্নি-নিরাপত্তার গাফিলতির কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।

সংবাদ সংস্থা IRNA-র তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৭৫০ জন আহত হয়েছেন, যাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মেহরদাদ হাসানজাদে জানিয়েছেন, কন্টেনার ইয়ার্ডের অগ্নি-নিরাপত্তা নিয়ে আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা মানা হয়নি বলেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিস্ফোরণের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে তার সত্যতা যাচাই করা হয়নি।


```