Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ট্রেন ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, বরাত জোরে বেঁচে উঠে চিনের যুবক বললেন, 'এখনই অফিস যেতে হবে'

মাটিতে লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সি ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে ধরাধরি করে একটু ফাঁকা জায়গায় আনা হয়। স্থানীয় কিছু যাত্রীরাই ডাক্তার ডাকেন।

ট্রেন ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, বরাত জোরে বেঁচে উঠে চিনের যুবক বললেন, 'এখনই অফিস যেতে হবে'

ফাইল ছবি

শেষ আপডেট: 10 February 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন ধরার ঠিক আগের মুহূর্তে লুটিয়ে পড়লেন মধ্যবয়স্ক ব্যক্তি। আশেপাশের সকল যাত্রী ছুটে গেলেন। বোঝা গেল তাঁর হার্ট অ্যাটাক হয়েছে! সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু হওয়ায় কোনও রকমে বেঁচেও গেলেন ব্যক্তি। কিন্তু তারপর যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না কেউ। হার্ট অ্যাটাক থেকে উঠেই ব্যক্তি ছুটলেন অফিসে! ঘটনাটি ঘটেছে চিনে।

মধ্য চিনের ছাংসা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরার কথা ছিল ওই ব্যক্তির। প্রতিদিনের মতো অফিস টাইমে ভিড় ছিল স্টেশনে। এরই মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সি ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে ধরাধরি করে একটু ফাঁকা জায়গায় আনা হয়। স্থানীয় কিছু যাত্রীরাই ডাক্তার ডাকেন। কয়েক মিনিটের মধ্যে চিকিৎসকরা এসে ওই ব্যক্তির চিকিৎসা শুরু করেন। ২০ মিনিটের মধ্যে ব্যক্তির জ্ঞান ফিরিয়ে আনেন তাঁরা। 

মৃত্যুমুখ থেকে ফিরেই ওই ব্যক্তি বলতে শুরু করেন, 'আমার দেরি হয়ে গেল। অফিস যেতে হবে এখনই...!' এই কথা শুনে হকচকিয়ে যান সেখানে উপস্থিত সকলেই। চিকিৎসকরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি তো রয়েছেই তার সঙ্গে পড়ে যাওয়ার ফলে তাঁর মাথাতেও চোট লেগেছে। তা থেকেও মারাত্মক অসুস্থতা হতে পারে। কিন্তু ব্যক্তি স্পষ্ট জানান, তাঁর কোনও চিকিৎসার দরকার নেই, তিনি একদম ঠিক আছেন, অফিস যাবেন। যদিও বারংবার বোঝানোর পর তিনি অবশেষে হাসপাতালে যেতে রাজি হন। 

বিগত কয়েক বছরে চিনের বেকারত্বের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে, ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিক্টিক্সের রিপোর্ট বলছে, গত বছরের নভেম্বর পর্যন্ত ১৬ থেকে ২৪ বছর বয়সি বেকারদের সংখ্যা ১৬.১ শতাংশ থেকে বেড়ে ১৭.১ শতাংশ হয়েছে। একই সঙ্গে, বেসরকারি সংস্থা বা আইটি সেক্টরের একাধিক অল্প বয়সি কর্মীর পরপর মৃত্যুর ঘটনাও আতঙ্কিত করেছে সাধারণ মানুষকে। 

চিনের এই সাম্প্রতিক ঘটনা দেখেও নেটিজেনরা বলছেন, এমন অবস্থা তাঁর একার নয়। আরও অনেকে রয়েছে যাদের হাল একই রকম। সবকিছু ছেড়ে কাজের পিছনে ছুটতে হচ্ছে।  


```