Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বাংলা কখনও হারবে না, লন্ডন ছাড়ার আগে মুখ্যমন্ত্রীর টুইট, শনির সন্ধেয় ফিরছেন কলকাতায়

লন্ডন থেকে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি, নবজাগরণের সুরে বাজে আগমনী, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না'

বাংলা কখনও হারবে না, লন্ডন ছাড়ার আগে মুখ্যমন্ত্রীর টুইট, শনির সন্ধেয় ফিরছেন কলকাতায়

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 29 March 2025 07:56

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার সন্ধেয় লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বিমানের সময়ে বিশেষ পরিবর্তন না হলে আটদিনের ব্যবধানে শনিবার সন্ধেতেই কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সময় শনিবার সকালে সপার্ষদ মুখ্যমন্ত্রী রয়েছেন দুবাই বিমানবন্দরে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টায় (ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে) হিথরো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। সেখানে কয়েক ঘণ্টা অপেক্ষার পর শনিবার ভারতীয় সময় দুপুরে দুবাই থেকে কলকাতাগামী বিমান ধরবেন মমতা। 

ফেরার আগে লন্ডন থেকে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি, নবজাগরণের সুরে বাজে আগমনী, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না'

একই সঙ্গে টুইটে মুখ্যমন্ত্রী নিজের জীবনের লড়াই সংগ্রামের কথাও তুলে ধরেছেন। লিখেছেন, ছোটবেলায় বাবাকে হারানোর সময় থেকেই আমার জীবনের সংগ্রামের শুরু। কখনও লড়াইয়ের রাস্তা থেকে সরে আসিনি, আসবও না। 

গত বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে ব্কতৃতা দেওয়ার সময় কতিপয় শ্রোতার বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক মূহূর্তের জন্যও মেজাজ না হারিয়ে ধৈর্য্য ধরে পরিস্থিতির সামাল দিয়েছিলেন। বলেছিলেন, 'একটা জনপ্রিয় গান আছে, ইফ ইউ মিস দ্য ট্রেন আই অ্যাম অন, ইউ উইল নো দ্যাট আই অ্যাম গন! ইউ ক্যান হিয়ার দ্য হুইসেল ব্লো এ হান্ড্রেড মাইলস...'

বিদ্রুপের সুরে মুখ্যমন্ত্রী এও বলেন, 'ইউ হ্যাভ লস্ট ইয়োরসেলফ, ইউ হ্যাভ লস্ট ইয়োরস ক্রেডেনশিয়াল, বাট মাই ক্রেডেনশিয়াল ইজ ওনলি অল অফ ইউ!' অর্থাৎ আপনি আপনার যোগ্যতা হারিয়েছেন, কিন্তু আমার যোগ্যতা রয়েছে মানুষের সঙ্গে আছি বলে! 

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে লড়াইয়ের মানসিকতার সামনে একসময় থামতে বাধ্য হয়েছিল বিশৃঙ্খলাকারীরা। হুঁশিয়ারির সুরে মমতা এও বলেছিলেন, বাংলার কুৎসা বরদাস্ত করব না, মাথা নত করতে হলে মানুষের কাছে করব।

দেশে ফেরার আগেও টুইটেও মুখ্যমন্ত্রী সেকথা লিখেছেন, 'আমাদের উন্নয়নের নেপথ্যে রয়েছে অনেক আত্মত্যাগ, বাংলার সাফল্যকে ছোট করতে দেব না।'

বামেদের ছাত্র সংগঠন এসএফআইয়ের একটি ইউনিট রয়েছে অক্সফোর্ডে। বৃহস্পতিবার তাঁরাই বিক্ষোভ ,করে মুখ্যমন্ত্রীর সভা বানচালের চেষ্টা করেছিল। তবে মুখ্যমন্ত্রী যেভাবে শক্তহাতে চোখে চোখ রেখে পুরো বিষয়টির মোকাবিলা করেছেন তা বিদেশের মাটিতেও অনেকের প্রশংসা কুড়িয়েছে। দেশে ফেরার আগে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশ্বের অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে দাঁড়িয়ে বাংলার উন্নয়নের কথা তুলে ধরতে পেরেছি এটা খুব ভাল অভিজ্ঞতা, চিরদিন মনে থাকবে।'


```