Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'সহকর্মীদের হারিয়েছিলাম, মরে যেতে পারতাম আমিও', গাজা হামলার ভয়াবহ স্মৃতি ফোটোগ্রাফারের

৩২ বছর বয়সি ইসমাইল জানিয়েছেন, আচমকাই প্রথমে হামলার খবর পাই। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে হামাসের তাণ্ডবলীলার খবর সামনে আসতেই এক মুহূর্তও দেরি করেননি তিনি।

'সহকর্মীদের হারিয়েছিলাম, মরে যেতে পারতাম আমিও', গাজা হামলার ভয়াবহ স্মৃতি ফোটোগ্রাফারের

চিত্র সাংবাদিক ইসমাইল আবু হাতাব

শেষ আপডেট: 7 October 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই যেন ধ্বংস হয়ে যাবে। ইজরায়েলের ধ্বংসস্তূপের ছবি তুলতে গিয়ে ভয়াবহ ঘটনার কথা জানালেন চিত্র সাংবাদিক ইসমাইল আবু হাতাব।

৩২ বছর বয়সি ইসমাইল জানিয়েছেন, আচমকাই প্রথমে হামলার খবর পাই। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে হামাসের তাণ্ডবলীলার খবর সামনে আসতেই এক মুহূর্তও দেরি করেননি তিনি। এরপরই সঙ্গীদের নিয়ে সোজা পৌঁছে যান গাজার সবচেয়ে বড় হাসপাতালের ছাদে। সেখান থেকে পুরো শহরের ভয়ঙ্কর ছবি ক্যামেরাবন্দি করেন।

চিত্র সাংবাদিক আরও জানিয়েছেন, প্রথমে আমাদের হাতে বেশি কিছু তথ্য আসেনি। আমরা বুঝিনি পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠতে পারে। পরিস্থিতি খারাপের দিকে গড়াতে শুরু করলে দ্রুত ক্যামেরা চার্জ দিতে শুরু করি। ল্যাপটপ ও মোবাইলের মেমোরি খালিও করে দেওয়া হয়।

এরপর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালের ছাদে পৌঁছে ক্যামেরা সেট করে একের পর এক মুহূর্ত ক্যামেরাবন্দি করতে শুরু করি। পরে সেখানে আমার সহকর্মীরা এসে পৌঁছন।  

সোমবার ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের এক বছর সম্পূর্ণ হয়েছে। গত বছরের আজকের দিনেই ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তারপর থেকেই কার্যত আরব দুনিয়ার পরিস্থিতি বদলে যায়। সংঘাতের পর এক বছরে গাজা প্রদেশের পরিণতি ঠিক কেমন তা উঠে এসেছে ইসমাইলের ক্যামেরায়।

তিনি আরও জানিয়েছেন সেদিনের হামলায় তাঁর কয়েকজন সহকর্মীর মৃত্যু হয়েছিল। পাশাপাশি লুকিয়ে ছবি তোলার কারণে তাঁর জীবনে চরম বিপর্যয় নেমে আসে বলে জানিয়েছেন ইসমাইল। চিত্র সাংবাদিকের কথায় লুকিয়ে ছবি তোলার কারণে আমাদের অফিসেও হামলা চালায় হামাস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দিনের পর দিন রাস্তায় রাত কাটাতে হয়েছে।


```