Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পাক নেতাদের ভারতবিরোধী সমাবেশে পহেলগাম হামলার নেপথ্যে থাকা লস্কর-ই-তইবা কমান্ডার

লস্কর-ই-তইবা (LeT)-র কমান্ডার সইফুল্লা কাসুরি, যিনি পহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলার মূল চক্রী হিসেবে অভিযুক্ত, বুধবার তাঁকে পাকিস্তানের একটি রাজনৈতিক সমাবেশে দেখা গেছে। যেখানে তিনি পাক রাজনৈতিক নেতা ও ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা সন্ত্রাসীদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন।

পাক নেতাদের ভারতবিরোধী সমাবেশে পহেলগাম হামলার নেপথ্যে থাকা লস্কর-ই-তইবা কমান্ডার

সইফুল্লা কাসুরি

শেষ আপডেট: 29 May 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: লস্কর-ই-তইবা (LeT)-র কমান্ডার সইফুল্লা কাসুরি (Saifullah Kasuri), যিনি পহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলার (Pahalgam Attack) মূল চক্রী হিসেবে অভিযুক্ত, বুধবার তাঁকে পাকিস্তানের (Pakistan) একটি রাজনৈতিক সমাবেশে দেখা গেছে। যেখানে তিনি পাক রাজনৈতিক নেতা ও ভারতের 'মোস্ট ওয়ান্টেড' (Most Wanted) তালিকায় থাকা সন্ত্রাসীদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন।

পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ (PMML) এই সমাবেশটি সে দেশের বার্ষিক পারমাণবিক পরীক্ষা দিবস 'ইউম-এ-তাকবির' উপলক্ষ্যে আয়োজন করে। যেখানে উস্কানিমূলক বক্তব্য তো বটেই, ভারতবিরোধী স্লোগানও দেওয়ার চল রয়েছে। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন লস্কর-ই-তইবা প্রতিষ্ঠাতা হাফিজ সইদের পুত্র তালহা সইদ, যিনি ভারতের চোখে একজন চিহ্নিত সন্ত্রাসী।

পাঞ্জাব প্রদেশের কাসুরের ওই সমাবেশ থেকে কাসুরি বলেন, “আমাকে পহেলগাম সন্ত্রাসী হামলার মূল চক্রী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল, এখন গোটা পৃথিবীতে আমি বিখ্যাত।”

মনে করা হচ্ছে, কাসুরি পাকিস্তানের লস্কর-ই-তইবা-র হয়ে কাজ করা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-এর জঙ্গিদের পরিচালিত পহেলগামের বৈসরন উপত্যকার নৃশংস হামলার ঘটনার দিকেই ইঙ্গিত দিতে চেয়েছেন, যেখানে ২৬ জন নিরীহ 'হিন্দু' পর্যটককে হত্যা করা হয়।

ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কাসুরি, যিনি আবার ‘খালিদ’ নামেও পরিচিত—ঘোষণা করেন যে ‘মুদাসসির শহিদ’-এর নামে এলাহাবাদে একটি সাংগঠনিক কেন্দ্র, রাস্তা এবং হাসপাতাল তৈরি করবেন। গোয়েন্দা সূত্র অনুযায়ী, মুদাসসির আহমেদ ছিলেন সেই কয়েকজন হাই প্রোফাইল সন্ত্রাসীদের একজন, যারা ভারতের পাল্টা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ নিহত হয়েছেন।


```