Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

সারাজীবনে মোট দিয়েছেন ৯৬ লিটার রক্ত! ৮০ বছর বয়সে গিনেস বুকে নাম তুললেন এই মহিলা

দ্য ওয়াল ব্যুরো: রক্তের সংকট এই মুহূর্তে সারা পৃথিবীতে অন্যতম এক আলোচিত সমস্যা। অসংখ্য মানুষের প্রতিদিন রক্তের প্রয়োজন হলেও উপযুক্ত সময়ে প্রায়ই দেখা যায় রক্তের ঘাটতি । তবে, জোসেফিন মিকালুকের (Josephine Michaluk) মতো মানুষ সমাজে বেশি থাকলে

সারাজীবনে মোট দিয়েছেন ৯৬ লিটার রক্ত! ৮০ বছর বয়সে গিনেস বুকে নাম তুললেন এই মহিলা

শেষ আপডেট: 27 March 2023 14:07

দ্য ওয়াল ব্যুরো: রক্তের সংকট এই মুহূর্তে সারা পৃথিবীতে অন্যতম এক আলোচিত সমস্যা। অসংখ্য মানুষের প্রতিদিন রক্তের প্রয়োজন হলেও উপযুক্ত সময়ে প্রায়ই দেখা যায় রক্তের ঘাটতি । তবে, জোসেফিন মিকালুকের (Josephine Michaluk) মতো মানুষ সমাজে বেশি থাকলে এই সংকট হয়তো তৈরিই হতো না।

৮০ বছর বয়সেও নিয়মিত রক্তদান (blood donation) করে গিনেস বুকে (guiness book of world record) নাম তুলে ফেলেছেন আমেরিকার এই মহিলা। সারা জীবনে মোট ৯৬ লিটার অর্থাৎ ২০৩ ইউনিট রক্ত দিয়েছেন তিনি। তবে, নিজের এই কৃতিত্বকে বড় করে দেখতে নারাজ জোসেফিন।

১৯৬৫ সালে যখন তাঁর ২২ বছর বয়স, সেই থেকে নিয়মিত রক্তদান করা শুরু করেন জোসেফিন। রক্তদানের ক্ষেত্রে আমেরিকায় যেহেতু বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই, সেই কারণে, ৮০ বছরেও রক্তদানের অভ্যেস বদলাতে নারাজ তিনি। নিজের বোনের কথায় প্রভাবিত হয়েই প্রথম রক্ত দেওয়া শুরু হয় জোসেফিনের। তারপর থেকে আর থামেননি তিনি।

রক্তদানের বিষয়ে সারা পৃথিবীর মানুষকে উৎসাহ দিতে চান জোসেফিন। গিনেস বুকে নাম উঠলেও তাঁর বক্তব্য কোনও রকম রেকর্ডের লোভে এই কাজ করেননি তিনি। বরং মানুষের প্রাণ বাঁচানোই বেশি গুরুত্বপূর্ণ এমনটাই মনে করেন এই জোসেফিন।

ভারতের নিজস্ব ChatGPT! বড় ঘোষণার ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর


```