Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ব্রিকসে যোগ দিলেই বাড়তি শুল্ক! অ্যান্টি আমেরিকা নীতির উল্লেখ করে হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন চিন-আমেরিকা শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বেশ ধাক্কা দিয়েছিল। ফের সেই দিকেই কি ইঙ্গিত দিচ্ছেন তিনি?

ব্রিকসে যোগ দিলেই বাড়তি শুল্ক! অ্যান্টি আমেরিকা নীতির উল্লেখ করে হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

শেষ আপডেট: 7 July 2025 09:09

দ্য ওয়াল ব্যুরো: ব্রিকস (BRICS)-এ যোগ দিলেই বসবে অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ কড়া বার্তা দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, 'ব্রিকসের অ্যান্টি-আমেরিকান নীতির সঙ্গে যে দেশ হাত মেলাবে, তাদের জন্য অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম থাকবে না। সতর্ক থাকার জন্য ধন্যবাদ।'

কী এই ‘অ্যান্টি-আমেরিকান নীতি’?

এই মন্তব্যে ঠিক কোন নীতিকে ‘অ্যান্টি-আমেরিকান’ হিসেবে চিহ্নিত করছেন ট্রাম্প, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি তিনি। তবে, তাঁর এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জল্পনা। BRICS সম্প্রসারণ এবং তেল, মুদ্রা বা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করাই কি তাঁর এই প্রতিক্রিয়ার কারণ? উঠছে প্রশ্ন।

২০০৯ সালে প্রথম BRICS সম্মেলনে যোগ দেয় ব্রাজিল, রাশিয়া, ভারত ও চিন। পরে দক্ষিণ আফ্রিকাও যুক্ত হয়। গত বছর এই জোটে আরও ছয়টি দেশ হাত মেলায়। ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। এই সম্প্রসারণকে আন্তর্জাতিক অর্থনীতিতে একটি বিকল্প শক্তি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়। কিন্তু ট্রাম্পের মতে, এই জোটের কিছু নীতি স্পষ্টভাবে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন চিন-আমেরিকা শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বেশ ধাক্কা দিয়েছিল। ফের সেই দিকেই কি ইঙ্গিত দিচ্ছেন তিনি? তাঁর হুঁশিয়ারি মনে করিয়ে দিচ্ছে সেই পুরনো কৌশল, যার মাধ্যমে বাণিজ্যিক চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে চাইতেন তিনি।

এখনও ট্রাম্পের এই ঘোষণার জবাবে ব্রিকসের সদস্য দেশগুলির তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটা যদি কার্যকর হয়, তাহলে বেশ কয়েকটি উদীয়মান অর্থনীতির দেশকে বড় চাপে পড়তে হতে পারে। বিশেষ করে যারা আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে জড়িত এবং একইসঙ্গে ব্রিকসেও যুক্ত।
 


```