Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, শাসক দলে ভাঙন এড়াতেই সিদ্ধান্ত

তাঁর পদত্যাগের খবরে ইয়েন ও সরকারি বন্ড বাজারে অস্থিরতা দেখা দেয়। ৩০ বছরের বন্ডের সুদহার রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, শাসক দলে ভাঙন এড়াতেই সিদ্ধান্ত

শিগেরু ইশিবা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 September 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: শাসক দলে ভাঙন এড়াতে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (Japan PM Shigeru Ishiba resigns)। রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) (LDP leadership) জরুরি নেতৃত্ব নির্বাচনের আয়োজন করবে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

৬৮ বছরের ইশিবা মাত্র এক বছর আগে প্রধানমন্ত্রী পদের দায়ভার পেয়েছিলেন। তবে এর পর থেকেই ক্রমাগত চাপে পড়ছিল তাঁর সরকার (Japan politics)। উচ্চ জীবনযাত্রার খরচ নিয়ে ভোটারদের ক্ষোভের জেরে এলডিপি উভয় কক্ষের নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনে পরাজয়ের পরেও তিনি পদ ছাড়তে অস্বীকার করেছিলেন। বরং আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করাতেই মনোনিবেশ করেছিলেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি সই করার পর ইশিবা বলেন, "একটি গুরুত্বপূর্ণ বাধা পেরিয়েছি আমরা। এখন ব্যাটন নতুন প্রজন্মকে দিতে চাই।"

তাঁর পদত্যাগের খবরে ইয়েন ও সরকারি বন্ড বাজারে অস্থিরতা দেখা দেয়। ৩০ বছরের বন্ডের সুদহার রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

রাজনৈতিক মহলে সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে আলোচনায় রয়েছেন - এলডিপি’র প্রবীণ নেতা সানায়ে তাকাইচি ও জনপ্রিয় কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। তাকাইচি ঢিলেঢালা রাজস্ব ও মুদ্রানীতি সমর্থন করেন এবং সুদের হারের বৃদ্ধির বিরোধী। অন্যদিকে কোইজুমি স্থিতিশীল নীতি বজায় রাখার পক্ষে।

সাম্প্রতিক নির্বাচনে দূর-ডানপন্থী সানসেইতো পার্টির উত্থান রাজনৈতিক সমীকরণ আরও জটিল করেছে। যদিও কিয়োদো নিউজের এক সমীক্ষায় ৫৫% জাপানি জানিয়েছেন, এখনই আগাম ভোটের প্রয়োজন নেই।


```