Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

লাইভ ইন্টারভিউ নিচ্ছিলেন সাংবাদিক, আছড়ে পড়ল মিসাইল! ভয়ানক ভিডিও ভাইরাল

ইজরায়েলের রকেট হামলা কতটা ভয়ঙ্কর তার চাক্ষুষ প্রমাণ মিলেছে। বাড়িতে বসে সাক্ষাৎকার নেওয়া এক সাংবাদিকের ওপর এই হামলা হয়।

লাইভ ইন্টারভিউ নিচ্ছিলেন সাংবাদিক, আছড়ে পড়ল মিসাইল! ভয়ানক ভিডিও ভাইরাল

ফাদি বউদায়া

শেষ আপডেট: 26 September 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার অবস্থা যতদিন যাচ্ছে খারাপ হচ্ছে। বিগত কয়েকদিন ধরে লেবাননে টানা হামলা চালাচ্ছে ইজরায়েল। পরপর এয়ারস্ট্রাইকে ৬০০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন, মৃতের সংখ্যাও শতাধিক। ইজরায়েলের রকেট হামলা কতটা ভয়ঙ্কর তার চাক্ষুষ প্রমাণ মিলেছে। বাড়িতে বসে সাক্ষাৎকার নেওয়া এক সাংবাদিকের ওপর এই হামলা হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

লেবানেন নিজের বাড়িতে বসেই একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন ফাদি বউদায়া নামের এক সাংবাদিক। সেটির লাইভ সম্প্রচার হচ্ছিল। আচমকাই তাঁর পিছনের দেওয়ালে ক্ষেপণাস্ত্র হামলা হয়! মুহূর্তের মধ্যে ভেঙে গুঁড়িয়ে যায় দেওয়াল। চেয়ার থেকে কার্যত ছিটকে সামনের দিকে পড়েন ওই সাংবাদিক। যদিও প্রাণহানি হয়নি তাঁর, কোনও ভাবে বেঁচে গেছেন। জানা গেছে, মিরা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের এডিটর ইন চিফ ফাদি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। 

এমনিতে লেবাননে লাগাতার আক্রমণ করছে ইজরায়েল। আইডিএফ দাবি করেছে, হিজবুল্লার রকেট অ্যান্ড মিসাইল ফোর্সের চিফ ইব্রাহিম কৌবাইসিকে তাঁরা খতম করতে পেরেছে। বেইরুটের এয়ারস্ট্রাইকে সে নিহত হয়েছে বলেই দাবি। ইজরায়েলের এও দাবি, ইব্রাহিম ছাড়াও হিজবুল্লার আরও দুই প্রধান নেতাকে তাঁরা নিকেশ করতে পেরেছে এই এয়ারস্ট্রাইকে। পাশাপাশি, অন্য একটি সূত্রের খবর গাজা শহরের একটি স্কুলে রকেট হামলার পর মৃত্যু হয়েছে হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ারের। ইজরায়েল সেনা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলাটি হামাসের একটি ঘাঁটি লক্ষ্য করে করা হয়েছিল। তাতে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিনওয়ার ছিলেন। 

এতকিছুর পর একটা প্রশ্ন উঠছে, বেছে বেছে এক সাংবাদিকের বাড়িতেই কেন হামলা চালালো ইজরায়েল সেনা? কেউ কেউ মনে করছেন, ওই সাংবাদিক হিজবুল্লা ঘনিষ্ঠ। বেশিরভাগ সংবাদ তিনি হিজবুল্লার প্রতি সহানুভূতি দেখিয়েই প্রকাশ করেন। তাই টার্গেট করে তাঁর ওপর হামলা করা হয়েছে। 


```