Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নাসরাল্লা কোথায়, ইজরায়েলকে বলে দেন ইরানি গুপ্তচর! মাটির ৬০ ফুট নীচে লুকিয়েও সব শেষ

রবিবারই সংবাদ সংস্থা সূত্রে খবর মিলেছিল বেইরুটের দক্ষিণে হিজবুল্লা প্রধানের দেহ উদ্ধার হয়েছে এবং তা অক্ষত অবস্থায় রয়েছে।

নাসরাল্লা কোথায়, ইজরায়েলকে বলে দেন ইরানি গুপ্তচর! মাটির ৬০ ফুট নীচে লুকিয়েও সব শেষ

হিজবুল্লার গোপন ডেরার প্রবেশপথের ছবি

শেষ আপডেট: 30 September 2024 14:19

দ্য ওয়াল ব্যুরো: বিমান হামলার আগেই হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার গতিবিধির খুঁটিনাটি ইজরায়েলের হাতে তুলে দেয় ইরানের এক গুপ্তচর। সেই সূত্র ধরেই শুক্রবার গভীর রাতে ইজরায়েল বিমান হামলা চালায় বলে অভিযোগ। তখন মাটির ৬০ ফুট গভীরে গোপন ডেরায় হিজবুল্লা প্রধান বৈঠকে বসেছিলেন বলে খবর। গোপন সূত্রে খবর পেয়েই এক মুহূর্ত দেরি করেনি ইজরায়েল। মুহুর্মুহু হামলা চালিয়ে হিজবুল্লার ডেরা ধ্বংস করে দেওয়া হয়।

রবিবারই সংবাদ সংস্থা সূত্রে খবর মিলেছিল বেইরুটের দক্ষিণে হিজবুল্লা প্রধানের দেহ উদ্ধার হয়েছে এবং তা অক্ষত অবস্থায় রয়েছে। ইজরায়েলের হামলার ঘটনার পর থেকেই খুঁজেই পাওয়া যাচ্ছিল না হাসান নাসরাল্লাকে। শনিবার হিজবুল্লা প্রধানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। কীভাবে, কোথায় নাসরাল্লার মৃত্যু হয়েছে তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করে।

ফ্রান্সের সংবাদ সংস্থা সূত্রে খবর, নাসরাল্লাকে খুনের পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রতিশোধই একমাত্র রাস্তা। হিজবুল্লা প্রধানকে ‘শহিদ’ উল্লেখ করে ইতিমধ্যে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ইরানের গুপ্তচর ইজরায়েলকে শুক্রবারই বেইরুটে হিজবুল্লার সদর দফতরে নাসরাল্লার গোপন বৈঠক সম্পর্কে সমস্ত গোপন তথ্য জানিয়ে দেন।

হিজবুল্লা প্রধান মাটির নিচে প্রায় ৬০ ফুট গভীরে গোপন দফতরে ঢুকতেই বিমান হামলা চালায় ইজরায়েল। সূত্রের খবর, বাঙ্কার ধবংস করতে ৮২ টন ওজনের বোমা ব্যবহার করা হয়। মুহূর্তে ধ্বংস করে দেওয়া হয় হিজবুল্লার ডেরা।


```