Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লারজানির পর ইরানের গোয়েন্দা মন্ত্রী এসমাইল খাতিবকে মেরে ফেলল ইসরায়েল, এখনও নিশ্চিত করেনি তেহরান

আলি লারজানির পর ইরানের গোয়েন্দা মন্ত্রী এসমাইল খাতিবকে খতমের দাবি ইসরায়েলের। তবে এখনও পর্যন্ত এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি তেহরান, বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা।

লারজানির পর ইরানের গোয়েন্দা মন্ত্রী এসমাইল খাতিবকে মেরে ফেলল ইসরায়েল, এখনও নিশ্চিত করেনি তেহরান

এসমাইল খাতিব

গার্গী দাস

শেষ আপডেট: 18 March 2026 17:09

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও চড়াল ইজরায়েল (Israel)। রাতারাতি এয়ারস্ট্রাইক (Airstrike) চালিয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রী (Intelligence Minister) এসমাইল খাতিবকে (Esmail Khatib)-কে ‘খতম’ করা হয়েছে বলে দাবি করল তেল আভিভ। বুধবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ (Israel Katz) এবিষয়ে বিস্তারিত জানান। যদিও এপর্যন্ত খাতিবের মৃত্যুর খবর নিশ্চিত করেনি তেহরান (Tehran)।

কাটজ স্পষ্ট বার্তায় বলেন, “সব ফ্রন্টে (Front) আজ আরও বড় চমক অপেক্ষা করছে।” একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানান, “আমরা ওদের খুঁজে বের করব এবং একে একে নির্মূল করব।” তাঁর দাবি, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) সেনাকে (Military) সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন—টার্গেটে থাকা ইরানের (Iran) যে কোনও শীর্ষ আধিকারিককে খতম করতে আর আলাদা অনুমতির প্রয়োজন নেই।

গত দু’দিনে এটাই তৃতীয় বড় ‘টার্গেটেড কিলিং’ (Targeted Killing)। মঙ্গলবার ইজরায়েল দাবি করে, তারা ইরানের নিরাপত্তা প্রধান (Security Chief) আলি লারিজানি (Ali Larijani) এবং বাসিজ বাহিনীর (Basij Force) প্রধান ঘোলামরেজা সোলেইমানিকে (Gholamreza Soleimani) খতম করেছে। জানা গিয়েছে, সোলেইমানি একটি জঙ্গলে (Wooded Area) তাঁবুর (Tent) ভিতরে লুকিয়ে ছিলেন। সেখানেই তাঁকে তাঁর শীর্ষ সহকর্মীদের সঙ্গে মেরে ফেলা হয়। ইজরায়েলি সামরিক গোয়েন্দার (Military Intelligence) এক আধিকারিকের দাবি, এই হামলার উদ্দেশ্য একটাই, “তাদের জন্য কোথাও নিরাপদ জায়গা নেই।”

এদিকে, খাতিবের পরিচয় নিয়েও উঠে আসছে নানা তথ্য। তিনি এক জন শিয়া ধর্মগুরু (Shiite Cleric), যিনি বিচারব্যবস্থা (Judiciary) এবং গোয়েন্দা মন্ত্রকে দীর্ঘদিন কাজ করেছেন। আশির দশকে ইরান-ইরাক যুদ্ধ (Iran-Iraq War)-এ রেভলিউশনারি গার্ডে (Revolutionary Guard) কর্মরত ছিলেন এবং যুদ্ধে আহতও হন।

উল্লেখ্য, ২০২২ সালে মার্কিন ট্রেজারি (US Treasury) খাতিবের উপর নিষেধাজ্ঞা (Sanction) জারি করেছিল। অভিযোগ ছিল, তিনি সাইবার গুপ্তচরবৃত্তি (Cyber Espionage) এবং র‍্যানসামওয়্যার (Ransomware) হামলার মাধ্যমে আমেরিকা ও তার মিত্রদের (Allies) বিরুদ্ধে কাজ করেছেন। এমনকি আলবেনিয়ার (Albania) সরকারি ওয়েবসাইটে (Government Websites) হামলা এবং নথি ফাঁসের সঙ্গেও তাঁর যোগ রয়েছে বলে দাবি।

ইজরায়েলের এই পদক্ষেপে তুরস্ক ক্ষোভ উগরে দিয়েছে। সে দেশের বিদেশমন্ত্রী হাকান ফিদান (Hakan Fidan) সরাসরি বলেন, “ইরানের রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করে হত্যা করা যুদ্ধের নিয়মের বাইরে বেআইনি কাজ।”

সব মিলিয়ে, পরপর শীর্ষ নেতাদের খতমের দাবিতে মধ্যপ্রাচ্যের সংঘাত (Middle East Conflict) নতুন মোড় নিচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব।


```