Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরান-আমেরিকা যুদ্ধ অনিবার্য? খামেনেই ইরাক থেকে ভাড়াটে শিয়া সেনা আমদানি করেছেন

বিক্ষোভ দমনে খামেনেইয়ের শাসনব্যবস্থা নাকি আরবি ভাষা জানা ইরাকি শিয়া ভাড়াটে সেনাদের মাঠে নামিয়েছে, এমনটাই দাবি বিভিন্ন প্রতিবেদনের।

ইরান-আমেরিকা যুদ্ধ অনিবার্য? খামেনেই ইরাক থেকে ভাড়াটে শিয়া সেনা আমদানি করেছেন

মাসে ৬০০ ডলারের বিনিময়ে ইরাকি তরুণদের নিয়োগ করা হচ্ছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 15 January 2026 12:07

দ্য ওয়াল ব্যুরো: এক সন্ধ্যায় ইরান সীমান্তে রুটিন ডিউটিতে ছিলেন ইরাকের এক সরকারি কর্মকর্তা। একটি বাস চেকপোস্টে এসে থামে। বলা হয়বাসটিতে শিয়া তীর্থযাত্রীরা ইরানে যাচ্ছেন। কিন্তু সন্দেহ জাগে দ্রুতই। যাত্রীদের মধ্যে পরিবার নেইনেই বৃদ্ধ বা শিশু। কেবল তরুণ পুরুষে ঠাসা। সবাই একই রকম কালো টি-শার্ট পরা। এই কর্মকর্তাআলি ডিপরে মার্কিন সংবাদমাধ্যমকে জানানএ ধরনের ‘তীর্থযাত্রী’ বাস একের পর এক আসছিল। ১১ জানুয়ারি পর্যন্ত প্রায় ৬০টি ৫০ আসনের বাস সীমান্ত পেরিয়েছে।

এই দৃশ্যই ইঙ্গিত দিচ্ছে আরও বড় এক অভিযানের। ইরানে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। আর সেই বিক্ষোভ দমনে খামেনেইয়ের শাসনব্যবস্থা নাকি আরবি ভাষা জানা ইরাকি শিয়া ভাড়াটে সেনাদের মাঠে নামিয়েছে, এমনটাই দাবি বিভিন্ন প্রতিবেদনের।

বিক্ষোভস্লোগান ও রক্তপাত

ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া আন্দোলনে এখন ‘মোল্লাতন্ত্রে পতন হবেই’— এমন স্লোগান শোনা যাচ্ছে। ৩১টি প্রদেশের অন্তত ৬১৪টি এলাকায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সরকার দমনপীড়নের আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত ট্রাম্পের কথায়, ৩৫০০-র বেশি প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে। ইরান ও আমেরিকা দুদেশই যুদ্ধের জন্য তাল ঠুকছে। এই পরিস্থিতিতে শুক্রবার ভোররাত থেকেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, এমনও গুঞ্জন শোনা যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ীএখন পর্যন্ত ৩,৫০০-র বেশি মানুষ নিহত এবং ২০,০০০-এর বেশি বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন। মৃত্যুর সংখ্যা কয়েক দিনের মধ্যেই লাফিয়ে বেড়েছে। সপ্তাহের শুরুতে যেখানে সংখ্যা ছিল প্রায় ৫০০সোমবার তা ৬০০ ছুঁয়েছেমঙ্গলবার ২,২০০ ছাড়িয়েছেআর বুধবার প্রায় ২,৬০০ এবং বৃহস্পতিতে তা ৩,৫০০ ছাড়িয়ে গিয়েছে। লন্ডনভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল এই সংখ্যা প্রায় ১২,০০০ বলে দাবি করেছে। এই হিংসা বৃদ্ধির সময়কালে মিলছে ইরাক থেকে আরবিভাষী শিয়া ভাড়াটে সেনা ইরানে ঢোকার খবরে।

নিজের বাহিনীর অনীহাবিদেশি বন্দুক

গাজা যুদ্ধ (৭ অক্টোবর ২০২৩) এবং জুনের ১২ দিনের সংঘাতে ক্ষয়ক্ষতির পর ইরানের নিজস্ব নিরাপত্তা বাহিনী— আইআরজিসিবসিজ এখনও ধাক্কা সামলাচ্ছে। এর মধ্যেই কুর্দি মানবাধিকার সংগঠন হেঙ্গাও জানিয়েছেকিছু নিরাপত্তাকর্মী নিজেরই দেশের বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে অস্বীকার করেছে। পরে তাঁদের গ্রেফতার করা হয়। ইরানি বিরোধী নেতা মেহদি রেজা দ্য মিডিয়া লাইন-কে বলেনইরাকি ভাড়াটে সেনাদের অনেককে সরকারি ও সামরিক ঘাঁটি পাহারায় মোতায়েন করা হয়েছে।

একই সময়ে সাংবাদিক নেজাত বাহরামি সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে সতর্ক করেন— হিজবুল্লা ও হাশদ আল-শাবির পতাকা হাতে জনসমাবেশে ‘ইরানে গিয়ে দমন চালানোর প্রস্তুতি’ ঘোষণা করা হচ্ছে।

প্রতিরোধের মৈত্রীগোষ্ঠী’ এবার নিজের দেশের বিরুদ্ধে?

কাতায়েব হিজবুল্লাহহারাকাত হিজবুল্লাহ আল-নুজাবাবদরপপুলার মোবিলাইজেশন ফোর্সেসকাতায়েব সাইয়িদ আল-শুহাদা— এমন একাধিক গোষ্ঠীর যোদ্ধারা ইরানে ঢুকেছে বলে দাবি। অর্থাৎখামেনেই যে ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ গড়ে তুলেছিলেন আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্যসেটিই এবার ব্যবহৃত হচ্ছে ইরানি নাগরিকদের বিরুদ্ধে। আমেরিকার বিদেশ মন্ত্রকের ফারসি ভাষার এক্স হ্যান্ডলও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য— ইরানি মানুষের অর্থে গড়া সন্ত্রাসী প্রক্সি বাহিনীকে নিজের জনগণের বিরুদ্ধে নামানো চরম বিশ্বাসঘাতকতা।

পুরনো কৌশলনতুন মাত্রা

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছেজানুয়ারির শুরু থেকেই ইরান-সমর্থিত ইরাকি ভাড়াটে যোদ্ধা নিয়োগ শুরু করে। প্রায় ৮০০ যোদ্ধা ইতিমধ্যে ইরানে রয়েছে। তাঁরা শালামচেহচাজাবেহ ও খসরাভি সীমান্ত দিয়ে ‘ইমাম রেজার দরগায় তীর্থযাত্রা’র আড়ালে ঢোকে। আহভাজের একটি সামরিক ঘাঁটি খালি করে সেখানে ইরাকি ভাড়াটে সেনাদের রাখা হয়েছে বলেও দাবি। পরে ফক্স নিউজ ডিজিটাল দুই সূত্রের খবরে জানায়, প্রায় ৮৫০ জন হিজবুল্লাইরাকি ভাড়াটে সেনা ও কুদস ফোর্স-ঘনিষ্ঠ যোদ্ধা ইরানে প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতেএটি ১৯৭৯-পরবর্তী পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি। নিজস্ব বাহিনীর পাশাপাশি আদর্শগতভাবে অনুগত বিদেশি সেনা ব্যবহার।

মাসে ৬০০ ডলার ‘বেতন’

প্রতিবেদন বলছেমাসে ৬০০ ডলারের বিনিময়ে ইরাকি তরুণদের নিয়োগ করা হচ্ছে। দ্য মিডিয়া লাইন এক ৩৭ বছরের ইরাকি যুবকের পরিবারের কথা তুলে ধরেছে, যিনি কাজের অভাবে এই প্রস্তাব গ্রহণ করে ইরানে যানতারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সীমান্তে থাকা কর্মকর্তা আলি ডি জানানএসব বাসে কেবল তরুণ পুরুষ। একই পোশাককোনও তীর্থযাত্রী থাকার লক্ষণ নেই।

আরবিভাষী ইরাকি সেনাফারসি শহরে

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছেসাঁজোয়া যান নিয়ে ইরানের শহরে টহল দিচ্ছে বাহিনী— যাদের ভাষা আরবি। ডেজফুল শহর থেকে পাঠানো এক বার্তায় দাবি করা হয়শহর ‘হাশদ আল-শাবির অবরুদ্ধ’স্নাইপাররা ছাদে দাঁড়িয়ে নির্বিচারে গুলি চালাচ্ছে। ইন্টারনেট বন্ধস্টারলিংক জ্যামঘরে ঘরে তল্লাশি, সব মিলিয়ে তথ্য বাইরে যাওয়ার পথ রুদ্ধ করার চেষ্টা চলছে।


```