Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Iran Israel: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই বেঁচে নেই! দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) দাবি করেছেন, তাদের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর (Ayatollah Ali  Khamenei Death) মৃত্যু হওয়ার ‘প্রবল ইঙ্গিত’ পাওয়া গিয়েছে। তেহরানে খামেনেই সুরক্ষিত আস্তানায় ইজরায়েল ও মার্কিন যৌথ বিমান হামলায় ধ্বংসযজ্ঞের খবর মিলেছে। 

Iran Israel: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই বেঁচে নেই! দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

খামেনেই বেঁচে নেই, দাবি নেতানিয়াহুর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 March 2026 01:46

দ্য ওয়াল ব্যুরো: আরবদুনিয়ার রাজনীতিতে যুগান্তকারী মোড় এনে ইরান (Iran Israel) জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা (US)। শনিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) দাবি করেছেন, তাদের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর (Ayatollah Ali  Khamenei Death) মৃত্যু হওয়ার ‘প্রবল ইঙ্গিত’ পাওয়া গিয়েছে। তেহরানে খামেনেই সুরক্ষিত আস্তানায় ইজরায়েল ও মার্কিন যৌথ বিমান হামলায় ধ্বংসযজ্ঞের খবর মিলেছে।  

খামেনেইয়ের আস্তানায় ধ্বংসযজ্ঞ

শনিবার নেতানিয়াহু জানান, “সকালে এক শক্তিশালী আকস্মিক হামলায় তেহরানের কেন্দ্রে থাকা ওই স্বৈরশাসকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে... এবং বহু ইঙ্গিত মিলছে যে, ওই স্বৈরাচারী আর জীবিত নেই।” ইজরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, খামেনেইয়ের আস্তানায় অন্তত ৩০টি বোমা ফেলা হয়েছে। স্যাটেলাইট চিত্রেও খামেনেইয়ের কার্যালয়ের বাসভবনে ভয়াবহ ধ্বংসলীলার ছবি ধরা পড়েছে। ইরান জানিয়েছে, হামলার আগেই খামেনেইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল, তবে তাঁর বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা রয়েছে।


 
নেতানিয়াহু-ট্রাম্পের ‘শাসন পরিবর্তনের’ ডাক

হামলার পাশাপাশি ইরানের শাসকদের উৎখাতে সরাসরি জনগণকে ডাক দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু ইরানিদের উদ্দেশে বলেন, “এটি আপনাদের নতুন এবং মুক্ত ইরান গড়ার সুযোগ। আপনাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিন।”  

একই সুরে ট্রাম্প ইরানের জনগণের উদ্দেশে বলেন, “আপনাদের স্বাধীনতার সময় এসেছে। আপনারা নিজেদের সরকার দখল করুন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটিই আপনাদের একমাত্র সুযোগ।”  

যতদিন প্রয়োজন লড়াই চলবে 

নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই যৌথ আক্রমণ ততদিন চলবে, “যতদিন প্রয়োজন”। যদিও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন,  “যতদূর আমি জানি খামেনেই জীবিত আছেন।” যা নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয় রয়েছে। 


```