Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

সোমবার ইরান (Iran) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা দাবি করেছে— দোহায় (Doha) আমেরিকার বৃহত্তম ঘাঁটি আল-উদেইদ এয়ার বেস-এ সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

ফাইল ছবি

শেষ আপডেট: 24 June 2025 07:30

দ্য ওয়াল ব্যুরো: পরমাণু কেন্দ্রে আমেরিকার (America) নজিরবিহীন বিমান হানার ঠিক এক দিন পরই কড়া জবাব দিল তেহরান (Tehran)। সোমবার ইরান (Iran) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা দাবি করেছে— দোহায় (Doha) আমেরিকার বৃহত্তম ঘাঁটি আল-উদেইদ এয়ার বেস-এ সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার নামকরণ করা হয়েছে ‘অপারেশন বশারাত ফতেহ’।

ইরানের তরফে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি মিসাইল উৎক্ষেপণের মুহূর্ত এবং সেটির লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য। এখনও পর্যন্ত মিসাইলটি কী, বা কোন ধরণের তা প্রকাশ করেনি ইরান। তবে দাবি, মার্কিন হামলায় ব্যবহৃত বোমার সংখ্যার সমান সংখ্যক মিসাইল ছোড়া হয়েছে এই অভিযানে।

ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা সাধারণ নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই দোহা শহর থেকে দূরে ওই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেছিলাম। কাতার সরকারকে আগাম জানানো হয়েছিল এই পাল্টা পদক্ষেপের কথা।”

হামলার তীব্র নিন্দা করেছে কাতার সরকার। কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, “এই হামলা কাতারের আকাশসীমা এবং সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। আমরা এর কড়া প্রতিবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক আইনকেও অগ্রাহ্য করা হয়েছে এই পদক্ষেপে।”

রোববার রাতেই আমেরিকা সরাসরি আঘাত হানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে— ফোরদো, নাটাঞ্জ ও এসফাহান। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর এই প্রথমবার এমন স্পষ্ট ও গভীর আক্রমণে নামে আমেরিকা। এই অভিযানের কোডনেম ছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’।


```