ইরানের এই প্রতিক্রিয়া এসেছে ঠিক তার পরেই, যখন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমেরিকার দেওয়া ১৫ দফা প্রস্তাবের “বেশিরভাগটাই” নাকি মেনে নিয়েছে ইরান। ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সংঘাত মেটাতে ওয়াশিংটনের শর্তগুলি তেহরান মোটামুটি মেনেই নিয়েছে।

ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এসমাইল বাঘাই
শেষ আপডেট: 30 March 2026 15:33
দ্য ওয়াল ব্যুরো: চলমান সংঘাতের (Iran US nuclear deal conflict) ইতি টানতে আমেরিকা যে ১৫ দফা প্রস্তাব সামনে এনেছিল, তা সরাসরি খারিজ করে দিল ইরান (Iran rejects US 15-point plan)। তেহরানের দাবি, এই প্রস্তাবগুলি “অবাস্তব, অযৌক্তিক এবং অতিরিক্ত” - যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এসমাইল বাঘাই স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনও সরাসরি আলোচনা হয়নি। তাঁর কথায়, দুই দেশের মধ্যে যোগাযোগ হয়েছে শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে, সরাসরি নয়।
ইরানের এই প্রতিক্রিয়া এসেছে ঠিক তার পরেই, যখন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমেরিকার দেওয়া ১৫ দফা প্রস্তাবের “বেশিরভাগটাই” নাকি মেনে নিয়েছে ইরান। ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সংঘাত মেটাতে ওয়াশিংটনের শর্তগুলি তেহরান মোটামুটি মেনেই নিয়েছে।
ট্রাম্প আরও জানান, এই প্রস্তাবের কাঠামো পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, যা ছিল দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনারই অংশ। তাঁর কথায়, “ওরা আমাদের বেশিরভাগ পয়েন্টই মেনে নিয়েছে। কেনই বা মানবে না?” যদিও একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আলোচনা চলতে থাকলে আমেরিকা আরও কিছু দাবি তুলতে পারে।
১৫ দফা মার্কিন প্রস্তাবে কী রয়েছে?
যদিও এই ১৫ দফা প্রস্তাবের পূর্ণাঙ্গ বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, বিভিন্ন রিপোর্টে এর মূল দিকগুলি সামনে এসেছে। এই প্রস্তাবের কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার দাবি। এর মধ্যে রয়েছে—
এর পাশাপাশি, আরব দুনিয়ায় ইরানের তথাকথিত ‘প্রক্সি মডেল’ থেকেও সরে আসার দাবি জানানো হয়েছে। অর্থাৎ, হিজবুল্লা বা হুথিদের মতো আঞ্চলিক সংগঠনগুলিকে অর্থ ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে তেহরানকে।
এছাড়াও, হরমুজ প্রণালী খোলা রাখা এবং প্রায় এক মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির দিকেও এগোনোর কথা বলা হয়েছে, যাতে আলোচনার পথ সুগম হয়।
বদলে কী দিচ্ছে আমেরিকা?
এই কঠোর শর্তগুলির বিনিময়ে আমেরিকা কিছু বড় ছাড় দেওয়ার প্রস্তাবও রেখেছে,
কী ইঙ্গিত মিলছে?
সব মিলিয়ে, পরিস্থিতি এখনও জটিলই রয়ে গেছে। একদিকে ট্রাম্পের দাবি, ইরান নাকি বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে, অন্যদিকে তেহরানের সাফ বক্তব্য, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ফলে আরব দুনিয়ায় এই টানাপোড়েন আপাতত কমার বদলে আরও জটিল দিকেই এগোচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।