Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

যুদ্ধে এই প্রথম ‘ড্যান্সিং মিসাইল’ ছুড়ল ইরান! ২,০০০ কিমি উচ্চতায় উঠে শত্রু দমন করতে পারে সেজ্জিল

সংঘাত শুরুর পর এই প্রথম গত রবিবারের হামলায় 'সেজ্জিল' ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে (Iran war against US and Israel)। ইরান দাবি করেছে, এই হামলায় লক্ষ্য ছিল ইজরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং মার্কিন-ঘনিষ্ঠ বেশ কিছু অঞ্চল।

যুদ্ধে এই প্রথম ‘ড্যান্সিং মিসাইল’ ছুড়ল ইরান! ২,০০০ কিমি উচ্চতায় উঠে শত্রু দমন করতে পারে সেজ্জিল

‘ড্যান্সিং মিসাইল’ ছুড়ল ইরান

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 March 2026 13:26

দ্য ওয়াল ব্যুরো: দু'সপ্তাহের বেশি সময় কেটে গেছে, আরবদুনিয়ায় সংঘাত (Middle East tension) অব্যাহত। এই প্রথম উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সেজ্জিল’ (Sejjil Ballistic Missile) ব্যবহার করল ইরান (Iran)। দীর্ঘ উচ্চতায়েও দিক বদলাতে পারার দক্ষতার জন্য যাকে ‘ড্যান্সিং মিসাইল’ বলা হয় (Iran Debuts 'Dancing Missile'), সেই অস্ত্র এবার যুদ্ধক্ষেত্রে ইরানের শক্তি আরও বাড়াবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

ইরানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘাত শুরুর পর এই প্রথম গত রবিবারের হামলায় 'সেজ্জিল' ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে (Iran war against US and Israel)। ইরান দাবি করেছে, এই হামলায় লক্ষ্য ছিল ইজরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং মার্কিন-ঘনিষ্ঠ বেশ কিছু অঞ্চল।

সেজ্জিল ক্ষেপণাস্ত্র কী?

  • সেজ্জিল (অন্য নাম সজ্জিল, আশুরা) ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
  • এতে ব্যবহৃত হয় সলিড প্রপেল্যান্ট, যা দ্রুত প্রস্তুতি ও ছোড়ার সক্ষমতা বাড়ায়।
  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় উড়তে পারে।
  • বহন করতে পারে প্রায় ৭০০ কেজি পে-লোড।

‘ড্যান্সিং মিসাইল’ (Iran Debuts 'Dancing Missile') নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য, যা ইজরায়েলের আয়রন ডোমের (Iron Dome) মতো প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সাহায্য করে। এর দৈর্ঘ্য প্রায় ১৮ মিটার, ব্যাস ১.২৫ মিটার, ওজন প্রায় ২৩ হাজার ৬০০ কেজি।

পরীক্ষা ও ব্যবহার

  • সেজ্জিলের প্রথম পরীক্ষা হয়েছিল ২০০৮ সালে, যেখানে এটি প্রায় ৮০০ কিলোমিটার উড়েছিল।
  • এরপর ২০০৯ সালে দ্বিতীয় পরীক্ষা, পরে আরও চার বার পরীক্ষা হয়েছে।
  • তবে যুদ্ধক্ষেত্রে এটির এই প্রথম ব্যবহার।

যুদ্ধের ১৬তম দিনে বড় মোতায়েন

সেজ্জিল মোতায়েনের ঘটনা ঘটল যখন ইরান–ইজরায়েল–মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ১৬তম দিনে প্রবেশ করেছে। চলমান সংঘাতে এখনও পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ইরানের নাগরিক বলে রিপোর্টে জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই আরব দুনিয়ার পরিস্থিতি উত্তপ্ত। আঘাত-প্রত্যাঘাত চলছে। বিপক্ষ শক্তিকে চাপে ফেলতে মার্চের শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এরপরই তেল ও গ্যাস বোঝাই জাহাজ সমুদ্রপথেই আটকে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে অন্যান্য দেশগুলিতেও। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই-ও তাঁর প্রথম ভাষণে হুমকির সুরেই বলেছেন, এখনই হরমুজ খোলা হবে না।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় বিপর্যয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার সকালে আচমকাই আগুন লাগে সেখানে। অভিযোগ, একটি ড্রোন হামলা (Drone strike) বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে। তাতেই আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এমিরেটস (Emirates) কর্তৃপক্ষ।


```