বৃহস্পতিবার আসেহ প্রদেশে এই ভূমিকম্প হয়। একে সামুদ্রিক ঘূর্ণিঝড় তার উপর প্রবল ভূমিকম্পে পুরো বিধ্বস্ত এই দেশ।

উত্তর সুমাত্রায় এর মধ্যেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ে বন্যা ও ভূমিধসে ২৮ জনের মৃত্যু হয়েছে।
শেষ আপডেট: 27 November 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। বৃহস্পতিবার আসেহ প্রদেশে এই ভূমিকম্প হয়। একে সামুদ্রিক ঘূর্ণিঝড় তার উপর প্রবল ভূমিকম্পে পুরো বিধ্বস্ত এই দেশ। সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১০ কিমি গভীরে। প্রাথমিক খবরে জানা গিয়েছে, উত্তর সুমাত্রায় এর মধ্যেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ে বন্যা ও ভূমিধসে ২৮ জনের মৃত্যু হয়েছে। রয়টার্স সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, অধিকাংশ রাস্তা ভেঙেচুরে খানখান হয়ে গিয়েছে। ভূমিকম্পটি হয়েছে প্রশান্ত মহাসাগরীয় এলাকার ‘রিং অফ ফায়ার’ এলাকার কাছেই।
সংবাদ সংস্থা জানাচ্ছে, প্রবল ভূমিকম্পে সুমাত্রা কেঁপে উঠলেও এ পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি। তবে ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত উত্তর সুমাত্রা থেকে ৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ত্রাণ ও সাহায্যের কাজ জোরকদমে চলছে। হেলিকপ্টার নামানো হয়েছে উদ্ধারকাজে। কারণ বন্যা-ধসে বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে।
সরকারি সূত্র জানাচ্ছে, এখনও বহু জায়গার সঙ্গে যোগাযোগ করা যায়নি। জলের তীব্র গতি রয়েছে। ভেঙে পড়া বাড়ির নীচে অনেকের মৃত্যুর শঙ্কা রয়েছে। আগামী দুদিনে বন্যার জল আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।