Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ আমেরিকা নিবাসী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী, অপহরণ না অন্যকিছু

তাঁকে শেষবার ৬ তারিখ ভোর ৪টের সময়ে দেখেছিলেন তাঁরা। বিচে কোনও একটি পার্টিতে ছিলেন সকলে।

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ আমেরিকা নিবাসী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী, অপহরণ না অন্যকিছু

সুদীক্ষা কোনাকি

শেষ আপডেট: 10 March 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: ডমিনিকান রিপাবলিকে (Dominican Republic) ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) এক তরুণী। তিনি আমেরিকাতেই থাকেন এবং পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বন্ধুদের সঙ্গে ডমিনিকান রিপাবলিকে ঘুরতে গেছিলেন তিনি। সেখান থেকেই নিখোঁজ (Missing) হয়ে যান। গত ৬ মার্চ থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। 

নিখোঁজ তরুণীর নাম সুদীক্ষা কোনাকি (২০)। পাঁচ বন্ধুর সঙ্গে ডমিনিকান রিপাবলিকে ঘুরতে গেছিলেন তিনি। উঠেছিলেন পুন্টা কানার রিউ রিপাবলিকা হোটেলে। সুদীক্ষার বন্ধুরা জানিয়েছেন, তাঁকে শেষবার ৬ তারিখ ভোর ৪টের সময়ে দেখেছিলেন তাঁরা। বিচে কোনও একটি পার্টিতে ছিলেন সকলে। তবে বাকিরা চলে এলেও সুদীক্ষা কিছুজনের সঙ্গে পার্টিতেই থেকে যান। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছে না।

সুদীক্ষার বাবার বক্তব্য, নিজের বন্ধুদের ছাড়াও হোটেলে আসা অন্য পর্যটকদের সঙ্গে বিচে গেছিল সে। বন্ধুরা ফিরে এলেও মেয়ে আসেনি। তাঁর সন্দেহ, সুদীক্ষাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বা এটা মানব পাচারের ঘটনাও হতে পারে। তিনি আশঙ্কা করছেন, মেয়ের জীবন সংশয় রয়েছে। সে দেশের প্রশাসন ইতিমধ্যে একাধিক টিম তৈরি করে খোঁজ শুরু করেছে সুদীক্ষার। পার্টিতে মদ্যপান করার পর তিনি সমুদ্র নেমেছিলেন কিনা তা জানতে তৎপর তারা। এমনটা হলে সুদীক্ষার ডুবে মৃত্যু হওয়ার আশঙ্কা থেকে যায়। 

সমুদ্র তল্লাশি অভিযান তো বটেই, বিচের আশেপাশে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আকাশপথেও নজরদারি রাখা হচ্ছে। যেখানে পার্টি হচ্ছিল সেখানে কোনও সিসিটিভি ফুটেজ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তাহলে সেখান থেকে কোনও তথ্য হাতে পেরে পারে পুলিশ। এদিকে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ডমিনিক রিপাবলিকের ভারতীয় দূতাবাস সুদীক্ষার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁদের সব রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। 


```