Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

মাদক খাইয়ে ৫ কোরিয়ান মহিলাকে ধর্ষণ, অস্ট্রেলিয়াতে ৪০ বছরের কারাবাস ভারতীয়র

৪৩ বছরের বলেশ ডেটা এক্সপার্ট হিসাবে কাজ করত। তার বিরুদ্ধে মোট ৩৯টি অভিযোগ আনা হয়েছে। আদালতে তার জামিনের আবেদন করলেও খারিজ হয়ে যায়।

মাদক খাইয়ে ৫ কোরিয়ান মহিলাকে ধর্ষণ, অস্ট্রেলিয়াতে ৪০ বছরের কারাবাস ভারতীয়র

বলেশ ধনখড়

শেষ আপডেট: 8 March 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia) সিডনিতে মাদক খাইয়ে পাঁচ কোরিয়ান মহিলাদের (South Korean) ধর্ষণের অভিযোগ উঠেছিল বলেশ ধনখড় (Balesh Dhankhar) নামে এক ভারতীয়ের বিরুদ্ধে। সোমবারই অস্ট্রেলিয়ার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। সাম্প্রতিক সময়ে ‘সবথেকে নিকৃষ্ট ধর্ষণকারী’ বলেও চিহ্নিত করা হয় বলেশকে। শনিবার তাকে ৪০ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত (Court)।

সিডনির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার সিডনির একটি জেলা আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। পাঁচ কোরিয়ান মহিলাকে মিথ্যার জালে জড়িয়ে কাছে টানা। এর পর মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করা হয় বলে জানানো হয়।

পুলিশ জানায়, মাদক খাইয়ে ধর্ষণ করার পাশাপাশি ধর্ষণের ঘটনা তার ঘরে থাকা গোপন ক্যামেরায় বন্দি করা হয়। আদালত বলে, "বলেশ ধনখড় সিডনির সাম্প্রতিক সময়ে ঘৃণ্যতম ধর্ষণকারী।"

জানা গিয়েছে, ৪৩ বছরের বলেশ ডেটা এক্সপার্ট হিসাবে কাজ করত। তার বিরুদ্ধে মোট ৩৯টি অভিযোগ আনা হয়েছে। আদালতে তার জামিনের আবেদন করলেও খারিজ হয়ে যায়। সেই সময়ই তাকে গ্রেফতার করতে নির্দেশ দেন বিচারক।

২০১৮ সালে অভিযুক্ত ধনখড়ের মোবাইলে প্রায় ১২টার মতো ভিডিও পায় পুলিশ। কিছু ক্ষেত্রে দেখা যায়, ভিডিওয় থাকা মহিলারা অচৈতন্য অবস্থায় রয়েছে। আবার অনেককে গোঙাতেও দেখা যায়। প্রত্যেক ভিডিও আলাদা আলাদা ফোল্ডারে রাখা ছিল। ফোল্ডারের নাম ছিল কোরিয়ান মহিলাদের নামে।


```