Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পুরুষ কি গর্ভবতী হতে পারে?’ ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের জবাব নিয়ে বিতর্ক, কে এই নিশা ভার্মা

তরুণীর জন্ম উত্তর ক্যারোলিনার গ্রিন্সবোরোতে, ভারতীয় অভিবাসী পরিবারে। জীবনবিজ্ঞান ও নৃতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা থেকে এমডি ডিগ্রি লাভ করেন।

‘পুরুষ কি গর্ভবতী হতে পারে?’ ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের জবাব নিয়ে বিতর্ক, কে এই নিশা ভার্মা

নিশা ভার্মা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 January 2026 15:45

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন সেনেটে গর্ভপাতের ওষুধ (Pregnancy Medicine) সংক্রান্ত শুনানিতে একটি প্রশ্ন ঘিরে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক নিশা ভার্মা (Indian Origin Doctor Nisha Verma)। প্রশ্নটি ছিল - ‘পুরুষ কি গর্ভবতী হতে পারে?’ (Can Men Get Pregnant?) সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি তিনি, আর এই কারণেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন নিশা।

বুধবার মার্কিন সেনেটের হেলথ, এডুকেশন, লেবার অ্যান্ড পেনশনস (HELP) কমিটির শুনানিতে হাজির ছিলেন নিশা ভার্মা। সেখানে গর্ভপাতের ওষুধ মিফেপ্রিস্টোন (Mifepristone)-এর নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং অপব্যবহার নিয়ে প্রশ্নোত্তর চলছিল। এই শুনানিতেই প্রথমে সেনেটর অ্যাশলি মুডি এবং পরে রিপাবলিকান সেনেটর জশ হাওলি তাঁকে প্রশ্ন করেন - পুরুষ কি গর্ভধারণ করতে পারে?

এই প্রশ্নের উত্তরে নিশা ভার্মা (Nisha Verma) সরাসরি কোনও হ্যাঁ-না উত্তর দেননি। তিনি বলেন, “এই প্রশ্ন যেভাবে করা হচ্ছে এবং যে উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, তা নিয়ে আমার দ্বিধা রয়েছে।” পাশাপাশি তিনি জানান, একজন চিকিৎসক হিসেবে তাঁকে বিভিন্ন পরিচয় ও অভিজ্ঞতার মানুষের চিকিৎসা করতে হয়।

এতে অসন্তুষ্ট হন সেনেটর হাওলি। তাঁর দাবি, প্রশ্নটি রাজনৈতিক নয়, বিজ্ঞান সংক্রান্ত। তিনি অভিযোগ করেন, নিশা ভার্মা একটি মৌলিক বৈজ্ঞানিক সত্য এড়িয়ে যাচ্ছেন যে - জৈবিকভাবে পুরুষ গর্ভবতী হন না।

কে এই নিশা ভার্মা?

তরুণীর জন্ম উত্তর ক্যারোলিনার গ্রিন্সবোরোতে, ভারতীয় অভিবাসী পরিবারে। জীবনবিজ্ঞান ও নৃতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা থেকে এমডি ডিগ্রি লাভ করেন। পরে তিনি বোস্টনের বেথ ইজরায়েল ডিকনেস মেডিক্যাল সেন্টারে অবস্টেট্রিক্স ও গাইনিকোলজিতে রেসিডেন্সি সম্পন্ন করেন।

এরপর এমোরি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পাবলিক হেলথ (MPH) ডিগ্রি এবং কমপ্লেক্স ফ্যামিলি প্ল্যানিং ফেলোশিপ সম্পূর্ণ করেন নীশা ভার্মা। তিনি একজন ডাবল বোর্ড-সার্টিফায়েড অবস্টেট্রিশিয়ান-গাইনিকোলজিস্ট এবং জটিল পরিবার পরিকল্পনার বিশেষজ্ঞ।

বর্তমানে তিনি জর্জিয়া ও ম্যাসাচুসেটসে প্রজনন স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন। পাশাপাশি তিনি আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনিকোলজিস্টস (ACOG)-এর সিনিয়র অ্যাডভাইজার এবং এমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে অ্যাজাঙ্ক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও যুক্ত।

এই শুনানি ঘিরে ইতিমধ্যেই মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে -যেখানে বিজ্ঞান, চিকিৎসা এবং রাজনৈতিক বক্তব্যের সীমারেখা নিয়ে প্রশ্ন উঠছে।


```