স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোর আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়িতে গুলিচলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে বাড়ির ভিতর চার জন প্রাপ্তবয়স্কের মৃতদেহ উদ্ধার হয়। সকলের শরীরেই গুলির ক্ষতর চিহ্ন ছিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 January 2026 12:44
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ গুলিচালানার ঘটনায় মৃত্যুর ভারতীয়র। শুক্রবার ভোররাতে লরেন্সভিল শহরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
আটলান্টায় অবস্থিত ভারতের কনসুলেট জেনারেল এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করেছে। এক্স (টুইটার)-এ দেওয়া বার্তায় তারা জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকম সহায়তা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোর আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়িতে গুলিচলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে বাড়ির ভিতর চার জন প্রাপ্তবয়স্কের মৃতদেহ উদ্ধার হয়। সকলের শরীরেই গুলির ক্ষতর চিহ্ন ছিল।
#রেল
নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের স্ত্রী মিমু দোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। অভিযুক্তের নাম বিজয় কুমার (৫১), আটলান্টার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির ভিতরে তিনটি শিশু উপস্থিত ছিল। আতঙ্কে তারা একটি আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতার মধ্যেই এক শিশু সাহস দেখিয়ে ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। সেই ফোন কলের সূত্র ধরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয় পুলিশ।
সৌভাগ্যবশত, তিনটি শিশুই শারীরিকভাবে অক্ষত রয়েছে। পরে পরিবারের এক সদস্য তাদের নিরাপদে নিয়ে যান।
এই ঘটনায় অভিযুক্ত বিজয় কুমারের বিরুদ্ধে চারটি 'ফেলনি' মার্ডার, চারটি 'ম্যালিস' মার্ডার, গুরুতর হামলার একাধিক অভিযোগের পাশাপাশি শিশু নির্যাতনের ধারাও যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত চলছে, এবং পুলিশ খতিয়ে দেখছে কী কারণে এই পারিবারিক বিবাদ এমন চরম পরিণতি নিল।