Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পাকিস্তানের জেলে ফের মৃত্যু ভারতীয় মৎস্যজীবীর, শাস্তির মেয়াদ পূর্ণ হলেও ছাড়া পাননি

গ্রেফতার হওয়া সকল মৎস্যজীবীর বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 

পাকিস্তানের জেলে ফের মৃত্যু ভারতীয় মৎস্যজীবীর, শাস্তির মেয়াদ পূর্ণ হলেও ছাড়া পাননি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 January 2025 23:03

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে পাকিস্তান নৌসেনা গ্রেফতার করেছিল বাবু নামের এক ভারতীয় মৎস্যজীবীকে। তারপর থেকে তিনি করাচির জেলেই ছিলেন। তবে এখন তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। শাস্তির মেয়াদ পূর্ণ হলেও তাঁকে ছাড়া হয়নি বলে অভিযোগ উঠেছে। কিন্তু বাবুর মৃত্যু কীভাবে হল তা নিয়ে এখন অনেক প্রশ্ন। 

একা বাবু নন, তাঁর মতো অন্তত ১৮০ জন মৎস্যজীবীকে এইভাবে গ্রেফতার করে রেখেছে পাকিস্তান। তাঁদের মধ্যে অনেকেরই শাস্তির মেয়াদ শেষ হয়েছে কিন্তু ছাড়া পাননি। বিগত ২ বছরের মধ্যে এই নিয়ে ৮ জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে পাক জেলে। গ্রেফতার হওয়া সকল মৎস্যজীবীর বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে গত ডিসেম্বর মাসে এক বিবৃতি দিয়ে জানানো হয়, ২০৯ জন ভারতীয় মৎস্যজীবী বর্তমানে পাকিস্তানের জেলে বন্দি। তাঁদের মধ্যে ৫১ জন ২০২১ সাল থেকে, ১৩০ জন ২০২২ সাল থেকে ৯ জন ২০২৩ সাল এবং ১৯ জন ২০২৪ সাল থেকেই জেলে রয়েছেন। তাঁদের ছাড়ানোর দেওয়ার নানারকম চেষ্টা চালানো হলেও পাকিস্তান কোনও রকম ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না বলেই দাবি। 

এই ঘটনার ঠিক আগে ২০২৪ সালের এপ্রিল মাসে বিনোদ নামের আরও এক মৎস্যজীবী করাচি জেলেই মারা যান। তিনি আদতে ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। জানা গেছিল, জেলে থাকাকালীন তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছিল।  


```