
শ্রীরাম কৃষ্ণন। ফাইল ছবি।
শেষ আপডেট: 23 December 2024 11:28
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। টেসলা প্রধান তথা ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের অত্যন্ত ঘনিষ্ঠ শ্রীরাম কৃষ্ণনকে হোয়াইট হাউসের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর (AI) সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করেছেন। খোদ ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, শ্রীরাম কৃষ্ণন হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতি সংক্রান্ত দফতরের আর্টিফিসিয়াল সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন।
শ্রীরাম কৃষ্ণন দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে বিশ্বের বড় বড় কোম্পানিতে দায়িত্বশীল পদে কাজ করে এসেছেন। বর্তমানে তিনি নিজেই একটি কোম্পানি চালান। ট্রাম্প তাঁর বিবৃতিতে বলেছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় কৃষ্ণন আমেরিকার নেতৃত্বকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এবং সরকারের এআই পলিসিকে একটি আকার ও সহযোগিতায় সাহায্য করবেন। মার্কিন প্রেসিডেন্টের বিজ্ঞান-প্রযুক্তি বিভাগের পরামর্শদাতা হয়ে থাকবেন।
কে এই শ্রীরাম কৃষ্ণন?